ISL 2023- 2024: আইএসএলের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে কারা? ইস্ট-মোহনের কোন ফুটবলাররা আছেন তালিকায়?
ভারতীয় দলের খেলা থাকায় আপাতত কিছুদিনের বিরতিতে আছে আইএসএল। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মোহনবাগান এসজি। লিগ শিল্ড জয়ের দৌড়ে খানিকটা হলেও সুবিধাজনক জায়গায় আছে হাবাসের দল। কারণ সবুজ মেরুন ১ ম্যাচ কম খেলেছেন।
তবে চলতি মরশুমে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার দৌড়ে আছেন কার? আইএসএলে এখনও পর্যন্ত যে ১১২টি ম্যাচ খেলা হয়েছে, তাতে ২৯৪টি গোল হয়ে গিয়েছে। দুই প্রধানের কোন ফুটবলাররা আছেন সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে। সেই পরিসংখ্যানই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ওডিশা দলের স্ট্রাইকার রয় কৃষ্ণ আছেন এই তালিকায় ২ নম্বরে। দিমিত্রিয়স দিয়ামান্তাকসের মতো রয় কৃষ্ণের গোল সংখ্যাও এখনও পর্যন্ত ১২। তবে তিনি ১৮টি ম্যাচ খেলেছেন, গোলের পাস বাড়ি্য়েছেন একটি। তাই তালুইকায় ২ নম্বরে আছেন রয়। ২০১৯ সালে আইএসএলে যোদ দেন ফিজি স্ট্রাইকার। ইতিমধ্যেই ৫৪টি গোল করেছেন এবং লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিন নম্বরে চলে এসেছেন।
গোলে তালিকায় তৃতীয় স্থানে আছেন জেসন কামিংস। মোহনবাগান এসজি স্ট্রাইকার ১৬ ম্যাচে ৯ গোল করেছেন। দলের গত তিন ম্যাচেই গোল পেয়েছেন কামিংস। এ ছাড়াও দু'টি অ্যাসিস্টও করেছেন তিনি। প্রথম দিকে নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারছিলেন না। কিন্তু হাবাসের হাতে পড়ে বিশ্বকাপার যেন উঠেছেন আরও ধারাল।
এই তালিকায় চতুর্থ স্থানে আছে মোহনবাগান এসজির ফুটবলার দিমিত্রি। ১৬ ম্যাচে ৮ গোল করেছেন অজি তারকা ফুটবলার। গোল করার পাশাপাশি গোল করাতেও সহজাত দক্ষতা রয়েছে তাঁর। তিনটি গোলের ঠিকানা লেখা পাস বাড়িয়েছেন সতীর্থদের জন্য।
IND vs AFG: সন্দেশের বিকল্প কে হবেন? আফগানিস্তান ম্যাচে ডিফেন্স সাজাতে সমস্যায় স্টিমাচ
মোহনবাগান এসজির ইউরো কাপার সাদিকু মরশুমের শুরুতে একেবারেই ছন্দে ছিলেন না। তাঁকে প্রায় হলুদ কার্ড দেখিয়েও দিয়েছিল ম্যানেজমেন্ট। কিন্তু হাবাসের কোচিংয়ে তিনিও যেন বদলে গিয়েছেন। ১৭ ম্যাচে ৭ গোল তাঁর নামের পাশে। তালিকায় ৬ নম্বরে আছেন ইস্টবেঙ্গলের ক্লেইটন স্লিলভা। ১৮ ম্যাচে ৭ গোল করেছেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার।












Click it and Unblock the Notifications