Euro Cup 2024: চ্যাম্পিয়নের তালিকায় শীর্ষে জার্মানি-স্পেন, ইউরোর খেতাব জয়ের তালিকাটা দেখে নিন

ফুটবল থেকে ক্রিকেট জুন মাস জুড়ে শুধু খেলা আর খেলা। সকাল থেকে রাত একের পর এক মেগা ইভেন্ট। টি২০ বিশ্বকাপ সঙ্গে ইউরো কাপ এবং কোপা আমেরিকা।ইতিমধ্যে টি২০ বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। এবার অপেক্ষা ইউরো কাপের। ফিফা বিশ্বকাপের পর বিশ্ব ফুটবলের সব থেকে হাইভোল্টেজ আসর হ‌ল ইউরো কাপ। ১৯৬০ থেকে ২০২১, চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশগুলি? রানার্স আপ কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ইউরোর ইতিহাসে সব থেকে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি এবং স্পেন। উভয় দেশই তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে। দুইবার করে কাপ জিতেছে ইতালি ও ফ্রান্স।একবার করে কাপ জিতেছে নেদারল্যা ন্ডস, চেকোস্লোভাকিয়া, স্লোভাকিয়া, রাশিয়া, গ্রীস, পর্তুগাল। এবার দেখে নেওয়া যাক কোন দেশ কোন সা‌লে চ্যাম্পিয়ন হয়েছে।

Euro Cup 2024

ইউরো কাপের পথ চলা শুরু হয় ১৯৬০ সালে, ফ্রান্সে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, রানার্স হয় যুগোস্লাভিয়া। ১৯৬৪ সালে আয়োজক স্পেনই চ্যাম্পিয়ন হয় সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করে। চার বছর পর ১৯৬৮ সালে আয়োজক ছিল ইতালি। আজুরিরা চ্যাম্পিয়ন হয় যুগোস্লাভিয়াকে পরাজিত করে। প্রথম পর্বে খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হলে দ্বিতীয় পর্বে ২-০ জেতে ইতালি।

১৯৭২ সালে বেলজিয়ামে আয়োজিত হয় ইউরো কাপ। ফাইনালে সোভিয়েত ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি। চার বছর পর ১৯৭৬ সালে আয়োজক ছিল যুগোস্লাভিয়া। ফাইনালে মুখোমুখি হয় চেকোস্লোভাকিয়া এবং পশ্চিম জার্মানি। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হলে টাইব্রেকারে জেতে চোকোস্লোভাকিয়া। ১৯৮০ সালে ইতা‌লিতে আয়োজিত ইউরো কাপের ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি।

১৯৮৪ সালে আয়োজক ফ্রান্স ফাইনালে স্পেনকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয় হয়।১৯৮৮ সালে আয়োজক ছিল পশ্চিম জার্মানি। সোভিয়েত ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ১৯৯২ সালে সুইডেনে অনুষ্ঠিত ইউরো কাপে পশ্চিম জার্মানিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডেনমার্ক। ১৯৯৬ সালে ইউরোর আয়োজক ছিল ইংল্যান্ড। চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জার্মানি।

২০০০ সালে ইউরোর যৌথ আয়োজক ছিল বেলজিয়াম নেদারল্যান্ডস, ইতা‌লিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফরাসিরা।২০০৪ সালে আয়োজক ছিল পর্তুগাল। ফাইনালে আয়োজক পর্তুগালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্রীস।

২০০৮ সালে অস্ট্রিয়া, সুইৎজারল্যান্ডে আয়োজিত ইউরো কাপের ফাইনালে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন।তার বছর পর ফের চ্যাম্পিয়ন হয় স্পেন। ইতা‌লিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে।২০১৬ সালে আয়োজক ফ্রান্স ফাইনাল খেলে পর্তুগালের বিরুদ্ধে। ১-০ গোলে জেতে রোনাল্ডো ব্রিগেড।২০২০ সালে করোনার জন্য ইউরো হয়নি। তার দলে হয় ২০২১ সালে, ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+