Lionel Messi: কলকাতায় মেসির আগমন ঘিরে জল্পনা বৃদ্ধি, পিএসজি ছাড়ার কারণ প্রকাশ্যে আনলেন রাজপুত্র

মেসি ম্যাজিকের সাক্ষী হতে চলেছে কলকাতা! তিলোত্তমায় ফের আসছেন লিও মেসি? বিগত কয়েক মাস ধরেই ফুটবলের রাজপুত্রের কলকাতায় আগমন ঘিরে জল্পনার মাত্রা বৃদ্ধি পাচ্ছিল। সৌজন্যে ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শতদ্রু দত্ত মেসির সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যা জল্পনার মাত্রাকে কয়েকগুণ বৃদ্ধি করেছে।

শতদ্রু দত্ত মেসির সঙ্গে সাক্ষাতের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে মেসির হাতে রয়েছে বাংলার বিখ্যাত দার্জিলিং চা। বিশ্ব বাংলা লোগোও আছে তাতে। মেসিকে আরও বেশ কিছু উপহার দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সই করা আর্জেন্টিনার জার্সিও দিয়েছেন ফুটবল ঈশ্বর। ।পাশাপাশি মোহনবাগান ক্লাবকে শুভেচ্ছা জানিও সই করা জার্সি পাঠাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

২০১১ সালে তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিলেন মেসি। এরপর থেকে মেসি আর কলকাতায় আসেননি। ২০১১ সালে শেষবার যখন মেসি কলকাতায় এসেছিলেন তখন আন্তর্জাতিক ফুটবলে কোনও ট্রফি জেতেননি। বর্তমানে মেসি কোপা আমেরিকা, ফাইনালিসিমা এবং বিশ্বকাপ জিতে কিংবদন্তি হয়ে উঠেছেন।

ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের পোস্টে মেসির কলকাতা সফর নিশ্চিত হওয়ার মতো কোনও তথ্য নেই, কিন্ত একটা আশা তৈরি হয়েছে। তিনি অনেকদিন ধরেই চেষ্টা করছেন মেসিকে কলকাতায় আনার। এর আগে তিনি পেলে, মারাদোনা সহ একাধিক কিংবদন্তিকে কলকাতায় এনেছেন। শতদ্রু লিখেছেন, অন্তর থেকে কিছু চাইলে গোটা বিশ্ব তোমাকে সেই জিনিস পাইয়ে দেওয়ার চেষ্টা করবে।

উল্লেখ্য, চলতি বছর আর্জেন্তিনা জাতীয় দল কেরলে একটি ম্যাচ খেলতে আসতে পারে বলে জানা গেছে, তবে মেসি সেই দলে থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে কলকাতা ফুটবলের রাজপুুত্রকে আরও একবার সামনে থেকে দেখার প্রতীক্ষায়।


একদিকে প্যারিসের ক্লাব পিএসজি ছাড়ার কারণ প্রকাশ্যে আনলেন মেসি। তিনি বলেছেন, ইন্টার মায়ামি আমাকে আকর্ষণ করেছে কারণ ক্লাবটি ক্রমবর্ধমান উন্নয়ন প্রক্রিয়া। আমি এখানে আসতে চেয়েছিলাম ক্লাবটিকে আরও বড় করতে সাহায্য করার জন্য, একই সঙ্গে এখানকার লিগকে আরও বিশ্বব্যাপী প্রমোট করতে।

একইসঙ্গে মেসি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই লিগের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং আমি আশা করি আরও ক্লাব ইন্টার মিয়ামির উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হবে। এই লিগের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে মেসির আগমন ঘিরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+