Lionel Messi: অলিম্পিকে ফের মেসি ম্যাজিক? রাজপুত্রের সঙ্গী হবেন ২০০৮ সালের সোনাজয়ী সদস্যও!
২০০৬ সালে বিশ্বকাপের মঞ্চে আর্বিভূত হলেও, ২০০৮ সালে অলিম্পিকে সোনা জিতেই আন্তর্জাতিক ফুটবল নিজেকে তারকা হিসাবে প্রতিষ্ঠা করেন লিও মেসি। এরপর কেটে গিয়েছে ১৬ বছর। এরমধ্যে কোপা আমেরিকা, বিশ্বকাপ জিতে কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছেছেন আর্জেন্টাইন রাজপুত্র। বিদায় বেলায় আরও একটা অলিম্পিকে সোনা জিতেই বৃত্তটা পূরণ করতে চান মেসি।
আগামী কয়েকমাস পরেই প্যারিসে বসছে অলিম্পিকের আসর। একদা যে প্যারিস থেকে একরাশ অপমান ও হতাশা নিয়ে ফিরতে হয়েছিল সেখানেই আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চান এলএমটেন। দেশের হয়ে অলিম্পিকে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন মেসি। এমনটাই খবর আর্জেন্টাইন সংবাদমাধ্যম সূত্রে।শুধু মেসি নয় ২০০৮ সালে সোনা জয়ী দলের আরও এক সদস্য ডি মারিয়াও।

আগামী মার্চে আন্তর্জাতিক বিরতিতে চিনে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যেখানে অনূর্ধ্ব-২৩ ও অনূর্ধ্ব-২০ দলের বেশ কয়েকজন ফুটবলারকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।
২০০৮ সালের অলিম্পিকে সোনা জিতেছিলেন লিওনেল মেসি। নাইজেরিয়ার বিরুদ্ধে ফাইনালে একমাত্র গোল করেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ২১ বছর বয়সে অলিম্পিকে সোনা জয়ের স্বাদ পেয়েছিলেন মেসি। এ বার তাঁর কাছে সুযোগ থাকছে অলিম্পিকে দ্বিতীয় সোনা জেতার। এবার অলিম্পিকে খেললে এবং চ্যাম্পিয়ন হলে এলএমটেন হবেন বিশ্বের একমাত্র ফুটবলার যিনি অলিম্পিকে জোড়া সোনা এবং বিশ্বকাপ জয়ের নজির গড়বেন।
এদিকে প্রাক-মরসুম প্রস্তুতি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মায়ামি। এই ম্যাচে মায়ামির হয়ে অভিষেক হয়েছে লুইস সুয়ারেজের। আসন্ন মরসুমে নতুন করে জুটি বাঁধতে যাচ্ছেন মেসি ও লুইস সুয়ারেজ। সাড়ে তিন বছর পর মেসি-সুয়ারেজ জুটি খেলতে নামলেও ইন্টার মায়ামি। প্রতিপক্ষের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে তারা।
প্রাক-মরসুম প্রস্তুতিতে সব মিলিয়ে সাতটি ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এল সালভাদর ছাড়াও মেসির দল ম্যাচ খেলবেন এফসি ডালাস, নেইমারের আল হিলাল, ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর, হংকং একাদশ, ভিসেল কোবে এবং মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে।












Click it and Unblock the Notifications