করোনা কোভিড ১৯ ভাইরাসকে হারিয়ে নতুন নজির লিওনেল মেসির

করোনা কোভিড ১৯ ভাইরাসকে হারিয়ে নতুন নজির লিওনেল মেসির

করোনাকে হারিয়ে দিলেন লিওনেল মেসি। ফুটবল দুনিয়ায় মেসিই এখন সংবাদ শিরোনামে। বার্সলোনা ছাড়তে চলেছেন লিও। এরপর থেকে ফুটবল মহাতারকা কোন ক্লাবে যাবেন সেই নিয়ে চর্চার শেষ নেই। আর এর মাঝেই মেসির কাছে হার মানল করোনা কোভিড ১৯!

৮ গোল হজম ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়

৮ গোল হজম ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৮ গোল হজমের পর থেকেই মেসির বার্সেলোনা ছাড়ার ইঙ্গিত ছিল। শেষ পর্যন্ত ক্লাব ছাড়ার জন্য এক পা বাড়িয়ে দিয়েছেন লিও।

নেইমারের পিএসজি কিংবা রোনাল্ডোর জুভেন্তাস

নেইমারের পিএসজি কিংবা রোনাল্ডোর জুভেন্তাস

এরপরই মেসি নেইমারের পিএসজি নাকি রোনাল্ডোর জুভেন্তাসে যাচ্ছেন সেই নিয়ে আলোচনা তুঙ্গে। গুয়ার্দিওলা কানেকশনের জন্য মেসি ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দিতে পারেন বলেও গুঞ্জন।

গুগুলে মেসির ট্রান্সফার খবর নিয়ে খোঁজ

গুগুলে মেসির ট্রান্সফার খবর নিয়ে খোঁজ

আর এই গুঞ্জনের কারণেই গত কয়েকদিন ফুটবল প্রেমী কৌতহলী সমর্থকরা মেসির ক্লাব বদল নিয়ে প্রশ্নের উত্তর পেতে গুগল সার্চ ইঞ্জিন বক্সে ভিড় জমাচ্ছেন। বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তরা প্রতি মুহূর্তে ট্রান্সফার নিয়ে আপডেট জানতে মেসির নাম দিয়ে এই সংক্রান্ত খবরের খোঁজ চালাচ্ছেন।

মেসির রেকর্ড

মেসির রেকর্ড

এতেই সাম্প্রতিক সময়ে গুগুল সার্চের রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। এক পরিসংখ্যান বলছে সম্প্রতি মেসি লিখে গুগলে যত সার্চ হয়েছে, গত কয়েক মাসে করোনা বা কোভিড ১৯ লিখেও তত হয়নি।

করোনাকে হারিয়ে দিলেন মেসি

করোনাকে হারিয়ে দিলেন মেসি

'Messi leaves Barca'গুগুলে এই কিওয়ার্ডটির সার্চের পরিমাণ নাকি গত কয়েক দিনে, ২৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে বলাই যায় গুগুল সার্চে করোনাকে হারিয়ে দিলেন মেসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+