Lionel Messi: ইন্টার মায়ামি শিবিরে বড় ধাক্কা, মরশুমের শুরুতেই চোটের কবলে মেসি

মৱশুমের শুরুতেই মেসিকে নিয়ে চোটের উদ্বেগ। চোটের সমস্যার জন্য প্রাক মরশুম এশিয়া সফরে হংকংয়ে প্রীতি ম্যাচে মাঠে নামতে পারেননি মেসি। যা ‌ নিয়ে বিতর্ক কম হয়নি। এবার মরশুম শুরুই ফের চোটের সমস্যার মুখে পড়লেন আর্জেন্টাইন তারকা। এর ফলে ইন্টার মায়ামির হয়ে খেলা নিয়ে তাঁর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডের মুখোমুখি হবে মায়ামি। কিন্তু চোটের জন্য এই ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না দলের প্রধান তারকা মেসি। মার্কার প্রতিবেদন অনুসারে , এই ম্যাচে মেসিকে পাওয়ার আশা করছে না ইন্টার মায়ামি শিবির।

Lionel Messi

কিন্তু কী হল মেসির? ন্যাশভিলের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। গত ম্যাচে ম্যাচের ৫০ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির উঠে যাওয়া দেখে অনেকে হয়তো ভেবেছেন চোট পেয়েছেন। সে ধারণাটাই শেষে সঠিক প্রমাণিত হয়েছে। হ্যামস্ট্রিংয়ে চোটের কবলে পড়েছেন মেসি। এরফলে তাঁকে নিয়ে বাড়তি কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না ইন্টার মায়ামি শিবির।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের কাছে ন্যাশভিল ম্যাচ শেষে মেসির চোটের ব্যাপারটি নিশ্চিত করেছেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেছেন মেসি। অস্বস্তি বোধ করায় তাঁকে তুলে নিয়ে রবার্ট টেলরকে বদলি নামান মার্তিনো।

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে শেষ ষোলো পর্বের ফিরতি লেগে ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়ে দেয় ইন্টার মায়ামি। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মায়ামি। প্রথম লেগের মতো ফিরতি লেগেও গোল পেয়েছেন মায়ামি তারকা লিওনেল মেসি। কিন্তু তাঁর চোট নতুন করে উদ্বেগে ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। তার উপর কয়েকমাস পরেই কোপা আমেরিকা, মেসি নিজেও চাইছেন না বাড়তি ঝুঁকি নিতে।

শেষ ম্যাচের পর মায়ামির প্রধান কোচ টাটা মার্তিনো বলেছিলেন, 'মেসি ডান পায়ে ব্যাথা অনুভব করছিল আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আমরা চেষ্টা করেছিলাম সে আরও কিছুক্ষণ যেতে পারবে কিনা, কিন্তু এটা তাকে বিরক্ত করছিল, তাই আমরা তার জন্য শুধু খেলা থেকে বেরিয়ে আসা পছন্দ করেছি।"

একইসঙ্গে ইন্টার মায়ামি কোচ বলেন, 'আমরা ঝুঁকি নিতে চাই না, তবে আমি মনে করছি শনিবারের খেলার জন্য, তাঁকে পাওয়া যাচ্ছে না। আমরা একটি মূল্যায়ন করব এবং কিছু চিত্র দেখব, এবং আমরা দেখতে পাব যে সে কীভাবে এগিয়ে যায়।'মেসির উপর আস্থা রেখে মার্তিনো বলেন, 'তাঁর সিদ্ধান্ত, কৌশল, ক্ষমতার উপর অসীম বিশ্বাস রয়েছে আমাদের। কিন্তা যে একটি বাস্তব সমস্যা সেটা মেনে নিতেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+