৭০০তম ম্যাচে গোল করে বার্সাকে জিতিয়ে রোনাল্ডোকে টপকালেন মেসি
৭০০তম ম্যাচে গোল করে বার্সাকে জিতিয়ে রোনাল্ডোকে টপকালেন মেসি
কেরিয়ারের ৭০০তম ম্যাচে গোল করে বার্সালোনাকে জিতিয়ে এক অনন্য রেকর্ডের মালিক হলেন লিওনেল মেসি। বুরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে স্প্যানিশ জায়েন্ট।

ডর্টমুন্ডের বিরুদ্ধে বার্সার জয়
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ এফ-র ম্যাচে জার্মানির বুরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। ম্য়াচের ২৯, ৩৩ ও ৬৭ মিনিটে বার্সার হয়ে গোল করেন যথাক্রমে লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও আন্টোনিও গ্রিজম্যান। ডর্টমুন্ডের হয়ে একটি মাত্র গোল করেন জাডোন সাঞ্চো।

রোনাল্ডোকে টপকালেন মেসি
বুরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে কেরিয়ারের ৭০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এই ম্যাচে গোল করেন লিও। তাঁর মোট গোল সংখ্য়া হল ৬১৩। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে ৩৪টি পৃথক দলের বিরুদ্ধে গোল করে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে গেলেন এলএম টেন।

জিতল ইন্টার
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ এফ-র ম্য়াচে স্লাভিয়া প্রাহাকে ৩-১ গোলে হারায় ইন্টার মিলান। ইন্টারের হয়ে ২টি গোল দেন লাউটারো মার্টিনেজ। একটি গোল দেন রোমেলু লুকাকু।

লিভারপুলের ড্র
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ই-র ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল নাপোলির বিরুদ্ধে ড্র করে। এই অবস্থায় টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে পৌঁছতে পরের ম্যাচ জিততেই হবে প্রিমিয়ার লিগ দলকে। লিভারপুলের হয়ে গোল করেন ডিজান লোভরেন।












Click it and Unblock the Notifications