Lionel Messi: লিওনেল মেসি দুরন্ত ছন্দে, কোপা আমেরিকার প্রস্তুতিতে বিরাট জয় আর্জেন্তিনার

Lionel Messi: কোপা আমেরিকার আগে বড় জয় পেল আর্জেন্তিনা। সবচেয়ে স্বস্তির খবর, নভেম্বরের পর দেশের হয়ে খেলতে নেমে পুরো ৯০ মিনিট খেললেন অধিনায়ক লিওনেল মেসি।

ফলে মেসির ফিটনেস নিয়ে যেমন সংশয় রইল না, তেমনই তিনি যে কোপা আমেরিকা খেতাব আর্জেন্তিনার দখলে রাখা সুনিশ্চিত করতে পুরোপুরিভাবে তৈরি, সেই বার্তাও দিলেন।

Lionel Messi

গুয়াতেমালার বিরুদ্ধে ম্যাচটি ৪-১ গোলে জিতল আর্জেন্তিনা। মেসির জোড়া গোল। সেই সঙ্গে আরেকটি গোল করানোর ক্ষেত্রেও অবদান রাখলেন। লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে ৪ মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল আর্জেন্তিনা। আর্জেন্তিনা সমতা ফেরায় মেসির গোলে।

গুয়াতেমালার গোলকিপার পাস বাড়াতে গিয়ে বড় ভুল করে বসেন। বল সোজা চলে যায় মেসির পায়ে। বল পেয়েই ১২ গজ দূর থেকে নেওয়া শটে গোল করেন এলএম টেন। বিরতিতে আর্জেন্তিনা এগিয়ে ছিল ২-১ গোলে। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে লৌতারো মার্তিনেজ গোল করেন।

আর্জেন্তিনা পেনাল্টি পায় যে ফাউলের কারণে তাতেও ভূমিকা রয়েছে মেসির। তাঁর পাস ধরেই ভ্যালেন্টিন কার্বোনি প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েছিলেন। তাঁকে অবৈধভাবে বাধা দেন গুয়াতেমালার ডিফেন্ডার নিকোলাস সামাইওয়া। মেসি পেনাল্টি নিতে যাননি। মার্তিনেজ পেনাল্টি থেকে গোল করেন।

দ্বিতীয়ার্ধেও আর্জেন্তিনার দাপট দেখা গিয়েছে, মেসির ছন্দে থাকা যার বড় ফ্যাক্টর। আর্জেন্তিনার তৃতীয় গোলটিও মেসিরই সাজিয়ে দেওয়া। এঞ্জো মার্তিনেজ বল বাড়িয়েছিলেন, মেসি তা বাড়ান মার্তিনেজের দিকে। তিনি এই ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন ৩-১ ব্যবধানে।

মেসি তা বাড়িয়ে ৪-১ করেন ৭৭ মিনিটের মাথায়। গোলের সামনে নিজের দক্ষতা ও পারদর্শিতার পরিচয় দিয়ে। আনহেল ডি মারিয়ার সঙ্গে যুগলবন্দির পর গুয়াতেমালার গোলকিপারের মাথায় উপর দিয়ে বল জালে জড়ালেন। কোপা আমেরিকায় আগামী বৃহস্পতিবার আর্জেন্তিনার প্রথম ম্যাচ কানাডার বিরুদ্ধে।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের নিরিখে মেসি এখন যুগ্ম দ্বিতীয় স্থানে। গুয়াতেমালার বিরুদ্ধে জোড়া গোলে তিনি ইরানের প্রাক্তনী আলি দাইয়ের ১০৮টি গোলের নজির স্পর্শ করলেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১২৮ গোলের মালিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+