বিশ্বকাপে আর্জেন্তিনার কামব্যাকের পিছনে রয়েছে 'লাকি চার্ম' রহস্য! ফাঁস করলেন মেসি নিজেই

আর্জেন্তিনার কামব্যাকের পিছনে রয়েছে লাকি চার্ম রহস্য। তা নাইজেরিয়া ম্যাচ জিতে ফাঁস করলেন মেসি নিজেই।

আইসল্যান্ডের সঙ্গে ড্র করে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপে শেষ ম্যাচ খেলতে নেমেছিল লিওনেল মেসির আর্জেন্তিনা। প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। আর সেই ম্যাচে ২-১ গোলে জিতে পরের রাউন্ডে চলে গিয়েছে নীল-সাদা জার্সিধারীরা। শেষ ম্যাচে পায়ের টাচ ফিরে পেয়ে গোল করেছেন মেসি।

আর্জেন্তিনার কামব্যাকের পিছনে রয়েছে লাকি চার্ম রহস্য

আচমকা দলের খেলায় পরিবর্তন দেখে অভিভূত সমর্থক থেকে শুরু করে সকলেই। মেসি প্রথম গোলটি করেন ডান পায়ে। যা খুব বেশি একটা দেখা যায় না। কারণ তিনি বাঁ পায়ের খেলোয়াড়। তারপরে দ্বিতীয় গোল করেন মার্কাস রোহো। এবং দলের জয় নিশ্চিত করেন।

ঘটনা হল, আর্জেন্তিনার কামব্যাকের পিছনে রয়েছে লাকি চার্ম রহস্য। তা নাইজেরিয়া ম্যাচ জিতে ফাঁস করলেন মেসি নিজেই। আইসল্যান্ডে ম্যাচে আটকে যাওয়ার পরে আর্জেন্তিনার সাংবাদিক রামা পান্তারোত্তো মেসিকে তাঁর মায়ের একটি লাল রঙের আমুলেট দেন। যা এককথায় অলঙ্কার যা বিপদ ও বাজে সময় থেকে সকলকে রক্ষা করে। এবং দলকে বাজে সময় কাটিয়ে উঠতে সাহায্য করবে।

যদিও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেটি বিফলে গিয়েছিল। তবে নাইজেরিয়ার বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচে মোক্ষম সময়ে কাজে এল। আর সেই আমুলেট পায়ে নিয়েই মেসি গোল পেলেও ও দলকে জেতালেন। সাংবাদিক রামা নাইজেরিয়া ম্যাচের পরে সেই প্রসঙ্গ তুলতেই মেসি পা তুলে দেখিয়ে দেন তিনি আমুলেট পরে রয়েছেন। দেখুন সেই ভিডিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+