Lionel Messi: মার্কিন মুলুকে ম্যাজিশিয়ানের শো, মায়ামির জার্সিতে ফের জোড়া গোল মেসির

কেরিয়ারের শেষ প্রান্তে ফুটবলটা উপভোগ করতে ইউরোপীয় ফুটবলের মায়া কাটিয়ে মার্কিন মুলুকে এসেছেন লিও মেসি। কিন্তু আর্জেন্টাইন রাজপুত্রের খেলায় যৌবনে‌র তেজ। গোলাপি জার্সি মাঠে নামলেই গোল করাটা অভ্যাসে পরিণত করেছেন এলএমটেন। ম্যাজিশিয়ানের ছোঁয়ায় যেন বদলে গিয়েছে ইন্টার মায়ামি। মেসির জোড়া গোলে লিগস কাপের 'রাউন্ড অব থার্টি টু'তে অর্লান্ডো সিটিকে ৩-১ গোলে উড়িয়ে দিল মেজর লিগ সকারের দলটি।

ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক ম্যাচ থেকেই গোলের ধারা বজায় রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বৃহস্পতিবার অর্লান্ডো সিটির বিরুদ্ধে করলেন জোড়া গোল। অতিরিক্ত বিনয়ী না হলে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম হ্যাটট্রিকটাও করে ফেলতে পারতেন এলএমটেন।

মেসি

অর্লান্ডো সিটির বিরুদ্ধে জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিল টাটা মার্টিনোর দল। এর আগে লিগস কাপের গ্রুপ পর্বের দুই ম্যাচে তিন গোল করেন মেসি। এছাড়া মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিতে মেসি যোগ দেওয়ার পর এ নিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল গোলাপি রঙের জার্সিধারীরা।

মিয়ামির ঘরের মাঠ ডিআরভি পিংক স্টেডিয়ামের এই ম্যাচে মেসি করেছেন জোড়া গোল। সাত মিনিটে গোল করে মিয়ামিকে এগিয়ে দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ম্যাচের ৭২তম মিনিটে আরও একটি গোল করেন এলএমটেন। সতীর্থ মার্টিনেজের পাস থেকে মেসি করেন নিজের দ্বিতীয় গোলটি করেন।

মেসি

এর মাঝে অবশ্য আরও একটি গোলের সুযোগ এসেছিল আর্জেন্টাইন তারকার সামনে। মেসি চাইলে হ্যাটট্রিক করতে পারতেন। ৫১ মিনিটে পেনাল্টি পায় ইন্টার মায়ামি। কিন্তু মেসি নিজে শটটি নেননি। সতীর্থ ভেনেজুয়েলান স্ট্রাইকার জোসেফ মার্তিনেজকে দিয়ে গোল করালেন। তাঁর একটি ফ্রি-কিকও দারুণ দক্ষতায় রুখে দেন অরল্যান্ডোর গোলরক্ষক পেদ্রো গ্যালাসে।


যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে দুর্দান্ত ফর্ম দেখাচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে একের পর এক ম্যাচে পারফরম্যান্স করছেন তিনি। মায়ামি সমর্থকদের হৃদয় জিতে নিতে বেশি সময় লাগল না মেসির।

৬৩ মিনিটে বার্সার প্রাক্তনী জর্দি আলবাকে বদলি হিসেবে মাঠে নামান মায়ামি কোচ টাটা মার্টিনো। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে মাঠে দেখা গেল মেসি-বুসকেতস-আলবাকে। মায়ামিতে তিন ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৫। এর মধ্যে শেষ দুই ম্যাচেই জোড়া গোল।


বার্সা, পিএসজি হোক বা ইন্টার মায়ামি মেসি যেখানেই খেলেন নিজের কৃতিত্বের পরিচয় রাখেন। নতুন মহাদেশে এসেও মেসি নিজেকে প্রমাণ করছেন এখনও ফুটবলকে তাঁর অনেক কিছু দেওয়ার বাকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+