Lionel Messi: মেসি জ্বরে আক্রান্ত মায়ামি, আর্জেন্টাইন তারকা ফিরে পেলেন পয়মন্ত জার্সি
ইন্টার মায়ামির জার্সিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলেন লিও মেসি। তবে প্রকাশ্যে নয়, সমাজ মাধ্যমে। আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তির কথা সরকারিভাবে প্রকাশ করল মেজর লিগ সকারের দলটি।যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন লিওনেল মেসি। ভারতীয় সময় সোমবার সকালেই মায়ামির জার্সিতে সমর্থকদের সামনে আসবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
ক্লাব ফুটবলে আবারও মেসি হলেন এলএমটেন। কেরিয়ারের শুরু থেকেই দেশ হোক বা ক্লাব ১০ নম্বর জার্সিতেই দেখা গিয়েছিল মেসিকে। আর্জেন্টিনা এবং বার্সেলোনা দলে তাঁর জন্য ১০ নম্বর জার্সি থাকত সব সময় বরাদ্দ। কিন্তু ব্যতিক্রম ঘটে পিএসজিতে। সেখানে মেসিকে পড়তে হয় ৩০ নম্বর জার্সি। কিন্তু ইন্টার মায়ামিতে ফিরে পেলেন পয়মন্ত ১০ নম্বর জার্সি।

রবিবার রাতে (ভারতীয় সময় সোমবার ভোর ৫.৩০ মিনিট) ইন্টার মায়ামির ঘরের মাঠ ফোর্ট লডারডেলে দর্শকদের সামনে হাজির করা হবে মেসিকে। এরপর আগামী শুক্রবার লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব ক্রাজ আজালের বিরুদ্ধে খেলার কথা রয়েছে মেসির। সেটাই ইন্টার মায়ামির হয়ে তাঁর প্রথম ম্যাচ হবে।
নতুন ক্লাবে সই করে মেসি জানিয়েছেন, 'আমার কেরিয়ারের নতুন পদক্ষেপ নেওয়ার জন্য আমি অত্যন্ত উত্তেজিত। ইন্টার মায়ামি ও মার্কিন যুক্তরাষ্ট্রে আমি নতুন অধ্যায় শুরু করছি। আমি দারুণ সুযোগ পাচ্ছি। আমরা একসঙ্গে সুন্দর একটি প্রকল্প গড়ে তুলব। একসঙ্গে কাজ করাই আমাদের লক্ষ্য। আমি নতুন দলের সবাইকে সাহায্য করার মুখিয়ে আছি।'
Sí, Muchachos📍 pic.twitter.com/8E3f9hb9VU
— Inter Miami CF (@InterMiamiCF) July 15, 2023
আর্জেন্টিনা অধিনায়ক মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তির খবর নিশ্চিত করে ক্লাবের অন্যতম মালিক প্রাক্তন ইংল্যান্ড ফুটবলার ডেভিড বেকহ্যাম বলেছেন, 'মেসির ইন্টার মায়ামিতে যোগদান স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার'।
মেসি ম্যানিয়ায় আক্রান্ত গোটা মায়ামি। আর্জেন্টাইন অধিনায়কের আগমনে বিপননের জোয়ার এসেছে মার্কিন মুলুকের এই শহরে। বিয়ার থেকে বার্গার সবকিছুই মেসির নামে করা হয়েছে ক্রেতাদের আকৃষ্ট করতে।
BIENVENIDO 1️⃣0️⃣ pic.twitter.com/df1TJQQoYv
— Inter Miami CF (@InterMiamiCF) July 15, 2023
এরইমধ্যে ভয়ংকর এক দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন মেসি। ফ্লোরিডায় শনিবার এক ট্রাফিক সিগন্যালের কাছে এই দুর্ঘটনা ঘটে। সিগন্যালে লাল বাতি জ্বলছিল। তবু মেসির গাড়ি সেই সংকেত না মেনে সামনে এগিয়ে যায়। ফ্লোরিডার রাজ্য পুলিশের গাড়ি সঙ্গে সঙ্গে ধরে ফেলে তাঁর গাড়ি। সিগন্যাল অমান্য করলেও অন্য গাড়িগুলো সতর্ক হয়ে তাদের গতি কমিয়ে দেওয়ায় বেঁচে যান মেসি।

এর আগে ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে যান মেসি৷ কিন্তু পিএসজিতে সময়টা ভালো কাটেনি রাজপুত্রের। গত মরসুমে প্রায়ই সমর্থকদের সমালোচনা শুনতে হয়েছিল তাঁকে। এর মধ্যে সামনে আসে তাঁর ক্লাব ছাড়ার বিষয়টিও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications