Copa America 2024: কোপা জিতে বৃত্ত পূরণ করাই লক্ষ্য, একাধিক রেকর্ড সৃষ্টির হাতছানি মেসির সামনে
শুরু হয়ে গিয়েছে ইউরো কাপ। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই শুরু হবে কোপা আমেরিকা। ল্যাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবেন। এবারও নীল সাদার স্বপ্নের সওদাগরের নাম লিও মেসি।
শনিবার কোপা আমেরিকার জন্য ঘোষিত হয়েছে আমেরিকা দল। ২৬ জন ফুটবলার এই তালিকায় স্থান পেয়েছেন। দলের মধ্যমণির নাম মেসি। এবার কোপা আমেরিকাতে একগুচ্ছ রেকর্ড সৃষ্টির হাতছানি আর্জেন্টাইন রাজপুত্রের সামনে। কোন কোন রেকর্ড গড়তে পারেন মেসি? দেখে নিন সেই তালিকা।

সব ঠিকঠাক থাকলে এবারের আসর হতে যাচ্ছে মেসির সপ্তম কোপা আমেরিকা। যদি মাঠে নামেন, তবে মেসিই হবেন প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় যিনি কোপার সাতটি আসরে খেলেছেন।
কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে। এখনও পর্যন্ত ১৩টি গোল করেছেন এলসএমটেন। আর পাঁচটি গোল করতে পারলেই আর্জেন্টনাইন প্রাক্তনী মেন্ডেজ এবং ব্রাজিলের জিজিনহোকে(দুই জনের আছে ১৭ গোল) টপকে যাবেন মেসি।
আসন্ন টুর্নামেন্টে একটি হ্যাটট্রিক করলেই একটি রেকর্ড গড়বেন মেসি। কোপা আমেরিকায় অন্তত দুটি হ্যাটট্রিককারী ফুটবলারের তালিকায় ঢুকে পড়বেন লিও। এই প্রতিযোগিতায় ২০১৬ সালে পানামার সঙ্গে হ্যাটট্রিক করেছেন মেসি।
মেসি যদি এবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন, তাহলে মেসিই হবেন কোপা আমেরিকার ইতিহাসে টানা দুটি আসরে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা প্রথম খেলোয়াড়।
কোপা আমেরিকায় ২১ জুন আর্জেন্তিনার গ্রুপ পর্বে প্রথম প্রতিপক্ষ কানাডা। আটলান্টায় সেই ম্য়াচটি জিতলে কোপা আমেরিকায় টানা ১৬টি ম্যাচ জেতার রেকর্ড গড়বে আর্জেন্তিনা। মেসি টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছেন, আমরা সকলেই সেরাটা দিতে প্রস্তুত। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখাই লক্ষ্য।
মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে কোপা আমেরিকার আসর। ২১ জুন ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্তিনা ও কানাডা।আর্জেন্তিনার সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে কানাডা, চিলি ও পেরু। ২০২১ সালে কোপা দিয়ে জয়যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনা দলে, তারপর ফাইনালিসীমা(কোপা বনাম ইউরো চ্যাম্পিয়ন ম্যাচ), ফিফা বিশ্বকাপ জেতে নীল সাদার দেশ। এবার সেই কোপা জিতেই বৃত্ত পূরণ করতে চাইছেন মেসি ও আর্জেন্টিনা।












Click it and Unblock the Notifications