Lionel Messi: কোপার আগে আর্জেন্টিনা দলে বড় ধাক্কা, চোটের সমস্যায় দুটি প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি

মেসির চোট নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। শুধু ইন্টার মায়ামি নয় এবারমেসির চোটের প্রভাব এবার পড়েছে আর্জেন্টিনা দলেও।চোটের জন্য দেশের জার্সিতে এবার খেলতে পারবেন না এলএমটেন।

এবার দেশের জার্সি চলতি মাসেরপ ২২ ও ২৬ তারিখে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরফলে এল সালভাদর ও কোস্টারিকার সঙ্গে সেই দুই প্রীতি ম্যাচে মেসি খেলতে পারবেন না, সরকারিভাবে জানিয়ে দিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তাই দলের সেরা ফুটবলারকে বাদ দিয়েই পরিকল্পনা সাজাতে হবে লিওনেল স্ক্যালোনিকে.

Lionel Messi

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ন্যাশভিল এসসির বিপক্ষে তার দলের ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচের দলে থাকতে পারবেন না।।

এই দুটি প্রীতি ম্যাচের জন্য মেসিকে অধিনায়ক করে দল ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সেই দলে থাকা পাওলো দিবালাও দুদিন আগে চোটের জন্য দল থেকে ছিটকে পড়েছেন। এবার মেসিও পড়লেন চোটের কবলে।

ন্যাশভিলের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। গত ম্যাচে ম্যাচের ৫০ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির উঠে যাওয়া দেখে অনেকে হয়তো ভেবেছেন চোট পেয়েছেন। সে ধারণাটাই শেষে সঠিক প্রমাণিত হয়েছে। হ্যামস্ট্রিংয়ে চোটের কবলে পড়েছেন মেসি।

মৱশুমের শুরুতেই মেসিকে নিয়ে চোটের উদ্বেগ। চোটের সমস্যার জন্য প্রাক মরশুম এশিয়া সফরে হংকংয়ে প্রীতি ম্যাচে মাঠে নামতে পারেননি মেসি। যা ‌ নিয়ে বিতর্ক কম হয়নি।জাপানে গিয়ে খেললেও মাঠে ছিলেন না পুরো সময়। এরপরই লঙ্কাকাণ্ড বেঁধে যায় ফুটবল দুনিয়ায়। আর্জেন্টিনার চীন সফর বাতিল করে আয়োজকরা। সেখানে নাইজেরিয়া এবং আইভরি কোস্টের বিপক্ষে এই মার্চ উইন্ডোতেই দুটো ম্যাচ খেলার কথা ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের।

মেসির চোট নতুন করে উদ্বেগে ফেলেছে ইন্টার মায়ামি টিম ম্যানেজমেন্টকে। তার উপর কয়েকমাস পরেই কোপা আমেরিকা, মেসি নিজেও চাইছেন না বাড়তি ঝুঁকি নিতে। ফলে প্রীতি ম্যাচে বা ক্লােবের হয়ে এখন খুব একটা ঝুঁকি নিয়ে মাঠে নামবেন না আর্জেন্টাইন রাজপুত্র। কারণ তাঁর পাখির চোখ এখন কোপা আমেরিকা।

IND vs AFG: সন্দেশের বিকল্প কে হবেন? আফগানিস্তান ম্যাচে ডিফেন্স সাজাতে সমস্যায় স্টিমাচ
২০২১ সালে কোপা আমেরিকা জিতেই এক স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল মেসি তথা আর্জেন্টিনা দলের। এরপর ২০২২ সালে ফাইনালিসীমা এবং ফিফা বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এবার কোপা জি্তে সেই বৃত্তটাই পূরণ করতে চাইছেন মেসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+