মাইলস্টোন ম্যাচে মেসির জোড়া গোল, লিগ খেতাবের দৌড়ে বার্সেলোনা

মাইলস্টোন ম্যাচে লিওনেল মেসির জোড়া গোল। সেই সুবাদেই লা লিগায় টানা ১৭টি ম্যাচে অপরাজেয় থেকে লিগশীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করল বার্সেলোনা।

মাইলস্টোন ম্যাচে মেসির জোড়া গোল, লিগ খেতাবের দৌড়ে বার্সা

ক্যাম্প ন্যূ-তে সোমবারের ম্যাচে একের পর এক নজির গড়লেন মেসি। যার ফলে হুয়েস্কাকে চার-এক গোলে উড়িয়ে দিয়ে খেতাবি দৌড়ে বেশ ভালোভাবেই রইল বার্সা। এদিন ১৩ মিনিটে দর্শনীয় গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান গ্রিজম্যান। এরপর প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান হুয়েস্কার রাফা মির। ৫৩ মিনিটে মেসির বাড়ানো শটে মাথা ছুঁইয়ে গোল করে বার্সাকে ৩-১-এ এগিয়ে দেন অস্কার মিগুয়েজা। ৯০ মিনিটের মাথায় ফের দুরন্ত গোল করে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন মেসি।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর লা লিগা খেতাব জয়ে মরিয়া বার্সেলোনা। এই জয়ের ফলে ২৭ ম্যাচে বার্সার পয়েন্ট হলো ৫৯। সমসংখ্যক ম্যাচে লিগশীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৩। মেসিদের চেয়ে সমসংখ্যক ম্যাচেই দুই পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছে রিয়াল মাদ্রিদ।

এদিন বার্সার হয়ে সবচেয়ে বেশি ৭৬৭টি ম্যাচ খেলার জাভির রেকর্ড স্পর্শ করলেন মেসি। সেই ম্যাচ স্মরণীয় করে রাখলেন জয় দিয়েই। বার্সার হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৬৬০। দ্বিতীয় স্থানে থাকা সিজার রডরিগেজের মেসির গোলের ব্যবধান বেড়ে দাঁড়াল ৪২৮। এদিন প্রথম গোলটি এবারের লা লিগায় মেসির ২০তম গোল। এই নিয়ে পরপর ১৩ মরশুমে লা লিগায় মেসি ২০ বা তার বেশি গোল করার নজির গড়লেন। ইউরোপের সেরা পাঁচ লিগে এই নজির মেসি ছাড়া আর কারও নেই।

দলের জয়ে খুশি বার্সা ম্যানেজার রোনাল্ড কোম্যান বলেছেন, বার্সার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারের নাম মেসি। তিনি আমাদের সঙ্গে রয়েছেন, এ জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আজকের ম্যাচে আরও একবার প্রমাণিত হলো কেন মেসি সর্বকালের সেরা। প্রথম গোলটি তো অনবদ্য। দলের সাফল্যে তাঁর অবদান অনস্বীকার্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+