মেসির ক্লাব ছাড়ার খবরে বার্সেলোনা জুড়ে ক্লাবের বিরুদ্ধে বিক্ষোভ, অগ্নিগর্ভ পরিস্থিতি

মেসির ক্লাব ছাড়ার খবরে বার্সেলোনা জুড়ে ক্লাবের বিরুদ্ধে বিক্ষোভ, অগ্নিগর্ভ পরিস্থিতি

চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেললেন লিওনেল মেসি। বার্সার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে সম্ভবত শেষ ম্যাচটা খেলে ফেলেছেন লিও। ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান। মঙ্গলবারই কাতালান ক্লাবকে তাঁকে রিলিজ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মেসি। ক্লাব সূত্রে সেই খবর প্রকাশ পাওয়ার পর থেকে বার্সেলোনা ফুটবল ফ্যানেদের একটি অংশ বিক্ষোভে ফেটে পড়েছে।

ফ্যানেদের বিক্ষোভ

ক্লাবে থাকা নিয়ে পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিলেন মেসি মঙ্গলবার রাতে দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ে। এক্সিট ক্লজ বুঝে নিতে চেয়ে ক্লাব ছাড়ার জন্য বার্সেলোনাকে অনুরোধ জানিয়েছেন মেসি। দীর্ঘ ২০ বছরের সম্পর্কে দাঁড়ি টানতে চেয়ে ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন লিও। রাতের দিকে বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে মেসি ক্লাব ছাড়তে চেয়ে যোগাযোগ করেছেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই খবর প্রকাশ পাওয়ার পরইকাতালান ক্লাবের ভক্তরা রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েছে।

নূ-ক্যাম্পের সামনে বিক্ষোভ

এরপরই বিক্ষুব্ধ ফ্যানেরা বার্সেলানা ক্লাবের হোমগ্রাউন্ড ন্যূ-ক্যাম্পের সামনে স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। বার্সা ক্লাবের প্রেসিডেন্ট বার্তমেউয়ের ইস্তফা দাবি করে ফ্যানেরা গো ব্যাক স্লোগান তোলেন।

মেসির জার্সি পড়ে লিওকে বার্সা না ছাড়ার অনুরোধ

মেসির জার্সি পড়ে লিওকে বার্সা না ছাড়ার অনুরোধ

ফ্যানেদের একটি অংশ আবার মেসির বার্সেলোনা ক্লাবের জার্সি পরে বিক্ষোভে অংশ নেয়। যেখানে পথে নেমে কয়েকশো ফুটবল সমর্থক মেসিকে ক্লাব না ছাড়ার অনুরোধ জানিয়েছেন।

বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে চাপে পুলিশ

শহরের কয়েকটি অংশে ফুটবল প্রেমীদের এই বিক্ষোভ হাতের বাইরে চলে গিয়েছে বলে ভিডিওতে ধরা পড়েছে। যেখানে বিক্ষোভকারীরা সরকারী জিনিসপত্রে অগ্নিসংযোগ ঘটিয়ে দেওয়ার মতো ঘটনার ছবিও ধরা পড়েছে। বেশ কিছু জায়গায় পুলিশ বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে সমস্যার মুখে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+