৩৩ শে পা রাখছেন মেসি, জন্মদিনের আগে মেসিমহলে চূড়ান্ত প্রস্তুতি

৩৩ শে পা রাখছেন মেসি, জন্মদিনের আগে মেসিমহলে চূড়ান্ত প্রস্তুতি

রাত পোহালেই লিওনেল মেসির জন্মদিন। সেই উপলক্ষ্যে সেজে উঠেছে 'মেসিমহল'। বুধবার ৩৩ বছরে পা রাখতে চলেছেন আর্জেন্তাইন ফুটবল মহাতারকা মেসি। দেশ জুড়ে করোনা ভাইরাস নিয়ে উদ্বেগের মাঝে এবছর তাই জমায়েত এড়িয়ে সামাজিক দূরত্ব মেনে মেসির জন্মদিন পালনের তোড়জোড় শুরু।

মেসি মহল কোথায়

মেসি মহল কোথায়

উত্তর চব্বিশ পরগণায় ইছাপূর অঞ্চলের সেরা আকর্ষণ এই 'মেসিমহল'। ট্রেনে করে ব্যারাকপুরে নেমে অটো কিংবা টোটোতে আর্জেন্তাইন বাড়ি যাবো বললেই যেকেউ আপনাকে সঠিক ঠিকানায় পৌঁছে দেবে।

মেসিমহলে বছরভর পূজিত হন মেসি

মেসিমহলে বছরভর পূজিত হন মেসি

পাড়ায় শিবে নামে পরিচিত আর্জেন্তাইন ভক্ত শিবশঙ্কর পাত্র চায়ের দোকান চালান৷ বাড়ির নীচেই রয়েছে তাঁর টি স্টল৷ সেই বাড়িতে বছরভর পূজিত হন মেসি। বাড়ির বাইরে এসে পৌঁছলে একনজর দেখে মনে হতেই পারে ভারতে এযেন আস্ত এক মেসি মিউজিয়াম! আর্জেন্তাইন ফুটবলারের প্রতি ভালবাসা থেকে 'মেসিমহল ' নীল সাদা রঙে সাজানো। এই বাড়ির প্রতিটি কোণায় কোণায় মেসি-আর্জেন্তিনা! বাড়ির দরজা, জানলা, দেওয়াল, ডাইনিং, কিচেন সবকিছুই মেসির আর্জেন্তিনার জার্সির রঙে রাঙিয়ে তোলা। শোয়ার খাট থেকে বাড়ির আলমারি, ছাদের জলের ট্যাঙ্ক সবকিছুই মেসির জাতীয় দলের নীল-সাদা জার্সিতে রাঙানো।

ছবিতে মেসিমহলের অন্দর

ছবিতে মেসিমহলের অন্দর

বাড়ির ভিতর ঢুকলে পরতে পরতে মেসির বিভিন্ন সময়ের ছবি দিয়ে তা সাজানো। সিঁড়ি দিয়ে একতলা থেকে দোতলায় উঠলে মনে হতেই পারে এযেন মেসির বাড়িতেই এসে পড়েছেন। বার্সেলোনার জার্সিতে মেসির অভিষেক থেকে আর্জেন্তিনার জার্সিতে মেসির বিশ্বকাপ ফাইনাল খেলা, ব্যালন ডি'ওর মঞ্চে পুরস্কার পাওয়া থেকে মেসির বিয়ে! নানা মুহূর্ত ছবির কোলজে বাড়ির বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখা রয়েছে। ঘরের দরজা খুলতে গেলে কেথায়ও মেসি ফ্রি-কিক নিচ্ছেন, কোথায় আলামারির পাল্লা খুললে মেসি গোল করে সেলিব্রেট করছেন! নীল-সাদা রঙের সঙ্গে মেসির হরেক রকম ছবিতে সাজানো এই বাড়ি, লিও ভক্তদের চোখ জুড়াতে বাধ্য।

মেসির কলকাতা সফর থেকে এভাবেই সাজানো মেসিমহল

মেসির কলকাতা সফর থেকে এভাবেই সাজানো মেসিমহল

মেসিমহলের মালিক শিবশঙ্কর পাত্র ২০০৯ সালে মেসির কলকাতার সফরের বছরে প্রিয় ফুটবলারের প্রতি ভালোবাসা থেকে আর্জেন্তিনার জাতীয় দলের জার্সিতে বাড়ি রাঙিয়ে তুলেছিলেন। সেই থেকে পুরো পরিবার মেসি ভক্ত।

ধুমধাম করে মেসির জন্মদিন সেলিব্রেট করে পরিবার

ধুমধাম করে মেসির জন্মদিন সেলিব্রেট করে পরিবার

শুধু বাড়ি সাজানো নয়, প্রতি বছর আর্জেন্তাইন ফুটবলারের জন্মদিনও সেলিব্রেট করে এই পরিবার৷ শিবে-স্বপ্নার চেয়েও মেসির জন্মদিন নিয়ে তাঁদের দুই সন্তান নেহা-শুভমের উৎসাহ তুঙ্গে থাকে। এবছর অবশ্য সেই সেলিব্রেশন কিছুটা ভাঁটা পড়তে চলেছে। করোনা আবহের কারণে এবার সামাজিক দূরত্ব বজায় রাখা হবে।

মেসির জন্মদিনে ৩৩ পাউন্ডের কেক

মেসির জন্মদিনে ৩৩ পাউন্ডের কেক

মেসির ৩৩ তম জন্মদিনকে মাথায় রেখে বুধবার পাত্র পরিবার ৩৩ পাউন্ডের কেট কাটতে চলেছে। সেই সঙ্গে বাড়িতে মেসির জন্য রান্নারও তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। প্রতি বছরের মতো মেসির জন্মদিনে মেসির জন্যে মেন্যুতে ভাত, মাছ, দুই রকম মাংস, ভাজা, দই, মিষ্টি সবকিছু থাকছে। মেসির ৩৩ তম জন্মদিন উপলক্ষ্যে মেন্যুতে ৩৩ রকমের মিষ্টিও থাকতে চলেছে। সব মিলিয়ে করোনা উদ্বেগের মাঝেও প্রিয় ফুটবলারের জন্মদিনকে ঘিরে মেসিমহলে চূড়ান্ত প্রস্তুতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+