Lionel Messi: জল্পনার অবসান, ভারত সফরে আসছেন মেসিরা, কোন রাজ্যে খেলবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল?
মেসিসহ আর্জেন্টিনা দলের ভারতে আগমন নিয়ে জল্পনা চলছিল গত কয়েকমাস ধরেই। অবশেষে বিষয়টি সরকারিভাবে নিশ্চিত হল। চলতি বছরেই ভারতে আসছেন ফুটবলের রাজপুত্র তাঁর দলবল নিয়ে। ১৪ বছর পর আবার মেসির আগমন ঘটছে ভারতে।
২০১১ সালে ভারতে এসেছিলেন লিওনেল মেসি। প্রায় ১৪ বছর আগে কলকাতা দেখেছিল মেসি ম্যাজিক। এরপর আর্জেন্টিনা দল জিতেছে বিশ্বকাপ, দুই বার কোপা আমেরিকা। মেসিও অবসরের প্রায় প্রান্তে এসে গিয়েছেন। ফের একবার ভারতে আসছেন আর্জেন্টিনা ফুটবলের রাজপুত্র!তবে কলকাতা নয় এবার রাজপুত্রের আগমন ঘটছে দাক্ষিণত্যে। কেরল আসছে আর্জেন্টনা দল। খেলা হবে একটা প্রীতি ম্য়াচও।

চলতি বছর অক্টোবরে কেরলে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে আসছেন মেসি সঙ্গে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। কেবল তাই নয়, তাঁর সঙ্গে গোটা আর্জেন্টিনা দলও ভারতের মাটিতে পা দিতে চলেছে। কেরল সরকারের পক্ষ থেকে আগেই এই বিষয়ে বলা হয়েছিল, তবে বিশ্ব চ্যাম্পিয়ন দল বলে কথা, তাদের পক্ষ থেকে সবুজ সংকেত না পাওয়া গেলে কোনও কিছুই যে নিশ্চিত নয়। অবশেষে সেই ঘোষণায় সিলমোহর পড়ল। ম্যাচের আয়োজক ও প্রচারের দায়িত্ব পাওয়া সংস্থা বুধবার মেসি সহ আর্জেন্টনা দলের আগমনের কথা জানায়।
সংস্থার বিবৃতি বলা হয়েছে, বলেছে, কিংবদন্তি খেলোয়াড় লিওনেল মেসি সহ আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ২০২৫ সালের অক্টোবরে একটি আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচের জন্য ভারত সফর করবে। আজেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও ফ্যাবিয়ান তাপিয়া বিষয়টি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন।
বলা হয়েছে, এই চুক্তিটি ভারত সফরে আমাদের দলের দেখাশোনা করার বিষয়ে করার বিষয়ে করা হয়েছে। আমরা আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অংশীদার হিসেবে তাদের স্বাগত জানাচ্ছি।
বাংলার মতোই কেরলও ফুটবল পাগল একটা রাজ্য। সেখানকার প্রচুর মানুষ আছেন যারা মেসি এবং তঁার দলের ভক্ত। ফলে মেসি জ্বরে আক্রান্ত হতে চলেছে কেরল রাজ্য. তবে ভারত সফরে এসে শুধু কেরলেই যাবেন মেসিরা নাকি অন্য শহরেও যাবেন তা এখন স্পষ্ট নয়।
২০১১ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলে আর্জেন্টিনা। মেসির খেলা প্রথম সামনে থেকে দেখে কলকাতাবাসী। তারপর থেকে আর মেসি ম্যাজিক দেখার সুযোগ হয়নি কলকাতা বা ভারতের।












Click it and Unblock the Notifications