শহরের দুই জায়গায় বসতে চলেছে প্রয়াত কিংবদন্তি পি কে বন্দ্যোপাধ্যায়ের মূর্তি
শহরের দুই জায়গায় বসতে চলেছে প্রয়াত কিংবদন্তি পি কে বন্দ্যোপাধ্যায়ের মূর্তি
শহরের দুই জায়গায় বসতে চলেছে কিংবদন্তি পি কে বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। মঙ্গলবার প্রয়াত ভারতীয় কিংবদন্তির ৮৪ তম জন্মদিন ছিল। প্রবাদপ্রতিম ফুটবলারের জন্মদিনে তাঁর নামে শহরের দুই জায়গায় মূর্তি বসতে চলার কথা জানালেন ভাই প্রসূন বন্দ্যোপাধ্যায়। যা রাজ্যের ক্রীড়াপ্রেমীদের কাছে খুশির খবর।

কোথায় বসবে মূর্তি
জানা গিয়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এই উদ্যোগ নিতে চলেছেন। সল্টলেকে পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটি মূর্তি বসবে। অন্যদিকে লেকডাউনে বসানো হবে।

পি কে বন্দ্যোপাধ্যায়ের নামে হবে ফুটবল স্কুল
৮৪ তম জন্মদিনের দিন প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের ভাই প্রসূন আরও জানিয়েছেন, প্রয়াত কিংবদন্তির নামে শহরে দুটি ফুটবল স্কুল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়ায় ফুটবল কোচিং সেন্টার ও সল্টলেকে ফুটবল স্কুল তৈরি হবে। সল্টলেকে ফুটবল অ্যাকাডেমিটি পিকে-প্রসূন ফুটবল কোচিং সেন্টার ও সল্টলেকের ফুটবল স্কুলটি প্রদীপ-আরতি ফুটবল স্কুল নাম দেওয়া হবে বলে প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

সরকারি হাসপাতালে পি কে বন্দ্যোপাধ্যায় বেড
প্রয়াত পি কে বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে সরকারি হাসপাতালে প্রদীপ ব্যানার্জী বেডের ব্যবস্থার আয়োজন করা হচ্ছে। খেলাধুলোর জগতের মানুষদের চিকিৎসার জন্য এই বেড দেওয়া হবে।

পিকে'র প্রয়াণে পিতৃহারা ভারতীয় ফুটবল
প্রসঙ্গত ২০ মার্চ দেশের প্রবাদপ্রতিম কিংবদন্তি ফুটবল পি কে বন্দ্যোপাধ্যায় ৮৩ বছর বয়সে প্রয়াত হন। বার্ধক্যজনিত রোগভোগে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে পিতৃহারা ভারতীয় ফুটবল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications