La Liga: লা লিগার এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে চূর্ণ করল বার্সেলোনা, দ্বিতীয়ার্ধেই চার গোল, ইয়ামালের নজির

La Liga: চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে হারানোর পর লা লিগার এল ক্লাসিকোতেও দারুণ জয় ছিনিয়ে নিল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারাল হ্যান্সি ফ্লিকের প্রশিক্ষণাধীন দল।

লা লিগায় টানা ৪২টি ম্যাচে অপরাজেয় থাকার পর পরাজয়ের সম্মুখীন হলো রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের হয়ে এল ক্লাসিকো অভিষেক ভুলে যেতে চাইবেন কিলিয়ান এমবাপে।

La Liga

ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে চার গোল হজম করতে হয় রিয়ালকে। ২ মিনিটের ব্যবধানে ২টি গোল করেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। ৫৪ ও ৫৬ মিনিটে। তাঁর ফর্ম নিয়ে কথা উঠেছিল। কিন্তু বায়ার্নের প্রাক্তন বসের তত্ত্বাবধানে দুরন্ত ছন্দে পোল্যান্ডের এই তারকা। একটি গোল মিস না করলে হ্যাটট্রিকও হয়ে যেত।

৭৭ মিনিটে লামিনে ইয়ামালের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় বার্সা। থিবো কুর্তোয়ার জায়গায় খেলতে নামা রিয়াল গোলকিপার আন্দ্রি লুনিনের নাগাল এড়িয়ে চতুর্থ গোলটি করে যান রাফিনহা, ম্যাচের ৮৪ মিনিটে। ১১ ম্যাচের পর পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা, রিয়ালের চেয়ে পয়েন্টের ব্যবধান বেড়ে হলো ৬।

গত মরশুমে আতলেতিকো মাদ্রিদের কাছে হারার পর থেকে এতদিন অপরাজেয়ই ছিল রিয়াল। এবারের এল ক্লাসিকো ড্র করলে লা লিগায় বার্সায় ৪৩টি ম্যাচে অপরাজেয় থাকার নজির স্পর্শ করতে পারতো তারা। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা, বিশেষ করে কিলিয়ান এমবাপে অনেকগুলি সুযোগ নষ্ট করেন।

কার্লো আনসেলোত্তির প্রশিক্ষণাধীন রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে গিয়ে তাদের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিল বার্সা। এল ক্লাসিকোয় অভিষেক হলো কিলিয়ান এমবাপের। কিন্তু গোলের সুযোগ নষ্ট, তারপর অফ-সাইডের ফাঁদে জড়িয়ে গোল বাতিলের সাক্ষী থাকতে হলো ফরাসি তারকাকে।

এমবাপের একটি গোল বাতিল হয় ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে। প্রথমার্ধেই ৬ বার অফ-সাইডের ফাঁদে জড়িয়ে পড়েন এমবাপে। যা তাঁর কেরিয়ারে সর্বাধিক। দ্বিতীয়ার্ধেও দু-বার তিনি অফ-সাইডের ফাঁদে পড়েন। বার্সেলোনা এদিন ভরসা রেখেছিল তারুণ্যে।

এল ক্লাসিকোয় ৮০ বছরে দ্বিতীয় সর্বকনিষ্ঠ দল নিয়ে খেলল বার্সেলোনা। তবে ফারাক গড়ে দিলেন বছর ৩৬-এর লেওয়ানডস্কি। অনবদ্য ফিনিশিংয়ের দক্ষতা দেখিয়ে। লা লিগায় বার্সার হয়ে ১১টি ম্যাচে তাঁর গোলের সংখ্যা বেড়ে হলো ১৪। সব প্রতিযোগিতা মিলিয়ে সংখ্যাটা ১৭। নজর কাড়লেন ১৭ বছরের লামিনে ইয়ামালও। এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডটিও নিলেন নিজের দখলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+