Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্যালন ডি'ওর ২০১৮-এর মঞ্চে জয়ী কিলিয়ান এমবাপে! ট্রফি জিতলেন হেগারবার্গও

প্রথমবারের কোপা ট্রফি জিতলেন কিলিয়ান এমবাপে। বিশ্বের অনুর্ধ্ব-২১ সেরা ফুটবলারকে পুরস্কৃত করার জন্য এই বছর থেকে এই ট্রফি চালু করা হল। এছাড়া প্রথম মহিলাদের ব্যালন ডি'ওর জিতলেন নরওয়ের অ্যাডা হেগারবার্গ

২০১৮ সালে ফিফা বিশ্বকাপ জিতেও ব্যালন ডি'ওর জিততে পারেননি কোনও ফরাসী ফুটবলারই। কাছাকাছি পৌঁছেছিলেন গ্রিজম্য়ান। কিন্তু তালিকায় তিন নম্বরেই আটকে যান তিনি। তাঁর পরেই ছিলেন কিনিয়ান এমবাপে। পেছনে ফেলে দেন মেসিকেও। ব্যালঁ দ্য'ওর না জিততে পারলেও লুকা মদ্রিচের মঞ্চে জিতলেন তিনিও। প্রথমবারের 'কোপা ট্রফি' জিতে নিলেন এই তরুণ ফরাসীই।

ব্যালঁ দ্যওর ২০১৮-এর মঞ্চে জয়ী কিলিয়ান এমবাপে! ট্রফি জিতলেন হেগারবার্গও

এই বছর থেকেই ফরাসী ফুটবল সংস্থা ব্যালন ডি'ওর-এর পাশাপাশি একই মঞ্চে অনুর্ধ্ব-২১ বিশ্বসেরা ফুটবলারকে পুরস্কৃত করার জন্য 'কোপা ট্রফি' প্রদান শুরু করলো। আর প্রথম বছরেই এই পুরস্কার জিতে নিলেন ফরাসী বিশ্বজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপে।

তাঁর সঙ্গেই এই ট্রফি জয়ের দৌড়ে ছিলেন লিভারপুলের ফুল-ব্যাক ট্রেন্ট আল্কজান্ডার আর্নল্ড ও বরুসিয়া ডর্টমুন্ডের মার্কিন ফুটবলার ক্রিশ্চিয়ান পুলিসিচ। কিন্তু ২০১৮ সালে ক্লাব ও দেশ মিলিয়ে ৫৬টি ম্যাচে ৩২ গোল করে প্রথম থেকেই এই ট্রফি জেতার বিষয়ে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন এমবাপে। ফ্রান্সের বিশ্বকাপ জয়েও বড় অবদান ছিল তাঁর। এমনকি ফাইনালেও গোল করেছিলেন।

« Ce ne sont pas des chèvres devant les Français... »

Pour FF, Kylian Mbappé réagit aux nominations du #BallonDor !

👉 À découvrir en intégralité ici : https://t.co/HDrlxY7OvF. pic.twitter.com/xyxOyJNHoC
— #ballondor (@francefootball) December 3, 2018

সোমবার রাতে কোপা ট্রফি জেতার পর এমবাপে জানিয়েছেন, এই ট্রফি জিতে তিনি অত্যন্ত খুশি। ২০১৮ সালের ভাল খেলার স্বীরকৃতি এটা। তবে সঙ্গে এও জানাতে ভোলেননি, সতীর্থরা ছিলেন বলেই তিনি ভাল খেলতে পেরেছেন। ভবিষ্যতেও ভাল খেলার জন্য এই ট্রফি তাঁকে বাড়তি অনুপ্রেরণা জোগাবে।

এই মরসুমেও এমবাপে ম্যাজিক অব্যাহত রয়েছে। ইউরোপের প্রথম সারির পাঁচটি লিগের মধ্যে এখনও পর্যন্ত ১২ গোল করে গোলদাতাদের তালিকার শীর্ষে রয়েছেন তিনি। কোপা ট্রফির দৌড়ে থাকা তিনিই একমাত্র ফুটবলার, যিনি ব্যালন ডি'ওর জেতার দৌড়েও ছিলেন।

এই বছর থেকে ফরাসী ফুটবল সংস্থা সেরা মহিলা ফুটবলারকেও পুরস্কৃত করা শুরু করলো। মহিলা ফুটবলারদের জন্যও চালু হল ব্যালন ডি'ওর। প্রথম বছর এই ট্রফি জিতলেন নরওয়ে তথা ফরাসী ক্লাব অলিম্পিক লিওঁ মহিলা দলের স্ট্রাইকার অ্যাডা হেগারবার্গ।

« C'est une fierté et une grande journée pour le foot féminin. »

🎙️ Ada Hegerberg se confie au micro de FF : https://t.co/sAf8xWlOx4. pic.twitter.com/VTNWkDxtSY
— #ballondor (@francefootball) December 3, 2018

মদ্রিচ যেকম রিয়াল মাদ্রিদকে পর পর তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন, সেরকমই হেগারবার্গ এই বছর লিওঁ-কে পর পর তিনবার মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন। ফাইনালে উলভসবার্গের বিরুদ্ধে তিনি গোলও করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+