Euro Cup 2024: বিরাট ধাক্কা ফ্রান্সের! নাকের আঘাত গুরুতর, পরের ম্যাচে খেলতে পারবেন এমবাপে?
ইউরো কাপের শুরুতেই বিরাট সমস্যায় ফ্রান্স। অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচে কষ্টার্জিত ৩ পয়েন্ট এলেও ফরাসি শিবিরে উদ্বেগ বাড়িয়েছেন অধিনায়ক এমবাপে। প্রথম ম্যাচেই নাকে গুরুতর চোট পেয়েছেন তারকা স্ট্রাইকার। তাঁর চোটের অবস্থা কতটা গুরুতর? পরের ম্যাচে মাঠে নামতে পারবেন ফ্রান্সের অধিনায়ক?
অস্ট্রিয়া ম্যাচ শেষ একরাশ উৎকণ্ঠা তৈরি হয় ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে-কে নিয়ে। অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের ৮৪ মিনিটে মারাত্মক চোটে পান কিলিয়ান এমবাপে। ম্যাচের শেষ দিকে হেড করতে গিয়ে অস্ট্রিয়া দলের কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে নাকে গুরুতর আঘাত লাগে তাঁর। নাক থেকে রক্ত ঝরতে ঝরতে মাঠ ছাড়েন তিনি। এই দৃশ্য একেবারেই স্বস্তির জন্য ছিল না ফ্রান্সের জন্য। চোট পাওয়ার পর হঠাৎ মুহূর্তের জন্য মাঠে ঢুকে বসে পড়েন এমবাপে। যার ফলে হলুদ কার্ড দেখতে হয় তাঁকে।

যদিও দলের অধিনায়কের চোটের অবস্থা নিয়ে বার্তা দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন। ফ্রান্সের ফুটবল ফেডারেশনের একটি বিবৃতিতে বলা হয়েছে, এমবাপের অস্ত্রোপচারের প্রয়োজন নেই, ফরাসি জাতীয় দলের বেস ক্যাম্পে ফিরেছেন। সোমবার ডুসেলডর্ফে অনুষ্ঠিত অস্ট্রিয়া-ফ্রান্সের দ্বিতীয় পর্বের সময় এমবাপের নাকে গুরুতর আঘাত লাগে।'
ফরাসি ফুটবল ফেডারেশনের বিবৃতিতে আরও বলা হয়েছে, "ফ্রান্সের অধিনায়ককে প্রথমে চিকিৎসা কর্মী এবং ডাক্তার ফ্রাঙ্ক লে গ্যাল চিকিৎসা করেছিলেন, তাঁর নাকের ফাটল ধরা দিয়েছিল। আগামী কয়েকদিন দলের মেডিকেল স্টাফদের পর্যবেক্ষণে থাকবেন এমবাপে, তবে অবিলম্বে তাঁর অস্ত্রোপচার করা হবে না। ওর জন্য বিশেষ মাস্ক বানানো হবে। যাতে পরের ম্যাচগুলোতে সেটা পরে খেলতে পারে।' '
মঙ্গলবার সকালের দিকে এমবাপে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সমাজমাধ্যমে ফ্রান্সের অধিনায়ক লেখেন, "মুখোশ সম্পর্কে কারও কোনও ধারণা আছে?" এর পরেই জল্পনা শুরু হয়ে যায়। এরপর ইউরো কাপের ম্যাচগুলিতে খেললে এমবাপে খেললে মুখোশ পরে খেলবেন।
Des idées de masques 🎭😅 ?
— Kylian Mbappé (@KMbappe) June 17, 2024
অস্ট্রিয়া ম্যাচ শেষে ফ্রান্সের কোচ দেশঁ বলেন, "আমি এখনও এমবাপের শারীরিক অবস্থা সম্পর্কে জানি না। তবে আমার মনে হয় তাঁর চোট গুরুতর। এখনই আমার পক্ষে বলা সম্ভব নয় এমবাপে কেমন আছে। দলের মেডিকেল স্টাফরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। তবে আমার মনে হয় খুব ভাল অবস্থায় নেই। খুব বাজে ভাবে নাকে আঘাত লেগেছে। এটা আমাদের জন্য ভাল খবর নয়।'
ফলে ফ্রান্স কোচের বক্তব্য থেকে আশঙ্কা তৈরি হয়েছে পরের ম্যাচে খেলতে পারবেন এমবাপে? আগামী ২২ জুন নেদারল্যান্ডসের বিরুদ্ধে পরের ম্যাচ রয়েছে ফ্রান্সের।












Click it and Unblock the Notifications