বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজের সেলিব্রেশন নিয়ে মুখ খুললেন এমবাপে
বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজের সেলিব্রেশন নিয়ে মুখ খুললেন এমবাপে
কাতার বিশ্বকাপ ফাইনালে রুদ্ধশ্বাস ফুটবলের সাক্ষী থেকেছে সমগ্র বিশ্ব। কিলিয়ান এমবাপের হ্যাটট্রিক স্বত্ত্বেও লাগাতার টানা দ্বিতীয় বিশ্বকাপ খেতাব জয়ের স্বপ্ন অধরাই রয়ে যায় ফ্রান্সের। লুসাইল স্টেডিয়ামে মেগা ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে ফ্রান্সকে।

প্রথমার্ধে লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের তৃতীয় কোয়ার্টারের শেষ পর্যন্ত আর্জেন্টিনার দখলেই ছিল ম্যাচের নিয়ন্ত্রণ কিন্তু ৭৯ এবং ৮২ মিনিটে এমবাপের জোড়া গোল অপ্রত্যাশিত ভাবে ম্যাচে ফিরিয়ে আনে ফ্রান্সকে। ম্য়াচের অ্যাডেড টাইমের দ্বিতীয়ার্ধের শুরুতে লিওনেল মেসি আর্জেন্টিনার পক্ষে তৃতীয় গোলটি করে ম্যাচের ভাগ্য প্রায় লিখে ফেলেছিলেন। কিন্তু তখনও বাকি ছিল নাটক। অ্যাডেড টাইমের অতিরিক্ত সময়ে ফের পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান এমবাপে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ফ্রান্স ৪-২ ব্যবধানে পরাজিত হয়। মরণ-বাঁচন পরিস্থিতেত এমিলিয়ানো মার্টিনেজ কিংসে কোম্যানের শট বাঁচিয়ে দিয়েছিলেন।
পিএসজি'র হয়ে ক্লাব ফুটবলে ফিরেছেন এমবাপে। বিশ্বকাপের পর প্রথম ম্যাচে পেনাল্টি থেকে পিএসজি'র হয়ে গোলও করেছেন তিনি। পিএসজি'র বিরুদ্ধে ম্যাচের পর এমবাপেকে জিজ্ঞাসা করা হয়েছিল বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ের পর এমিলিয়ানো মার্টিনেজের সেলিব্রেশনের অঙ্গি ভঙ্গির বিষয়ে। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে এমবাপে বলেন, "ওই ধরনের সেলিব্রেশন আমার কাছে কোনও সমস্যার কারণ নয়। এই ধরনের নিরর্থক জিনিসগুলিতে আমি নিজের সময় নষ্ট করি না এবং এই সব বিষয়ে শক্তির অপচয় করা উচিৎ নয়।"
২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের দুঃস্বপ্ন তাড়িয়ে নিয়ে বেড়া এমবাপেকে যেখানে তিনি হ্যাটট্রিক করে বিশ্বকাপ জিততে পারেননি। তবে এর প্রভাব তাঁর ক্লাবের উপর পড়বে না বলেই জানিয়েছেন ফরাসি ফুটবলের উদীয়মান তারকা। এমবাপে বলেছেন, "আমি মনে করি না ওই হার কখনও মেনে নেওয়া সম্ভব হবে। কিন্তু তার প্রভাব আমার ক্লাবের উপর পড়বে না। পিএসজি এই হারের জন্য দায়ী নয়। আমি কোচ এবং সতীর্থদের বলেছি এই হারের প্রভাব ক্লাবের উপর পড়বে না।"
লিওনেল মেসির সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছেন এমবাপে। তিনি বলেছেন, "আমরা লিও-র ফিরে আসার জন্য অপেক্ষা করব যাতে আমরা এক সঙ্গে ম্যাচ জেতা শুরু করতে পারি এবং গোল করতে পারি। আগামী সপ্তাহে প্যারিসে ফিরতে পারেন মেসি।"












Click it and Unblock the Notifications