Kylian Mbappe: নেশনস লিগে বড় সিদ্ধান্ত ফ্রান্সের, এমবাপেকে বাইরে রেখেই খেলবে জোড়া ম্যাচ
Kylian Mbappe: নেশনস লিগে ফের নামার আগে বড় সিদ্ধান্ত নিল ফ্রান্স। আসন্ন দুটি ম্যাচে দিদিয়ের দেশঁর প্রশিক্ষণাধীন দলে ঠাঁই হলো না ফরাসি তারকার।
অক্টোবরের ১০ তারিখ ইজরায়েলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে ফ্রান্স। ম্যাচটি বুদাপেস্টে সরানো হয়েছেন। এরপর ব্রাসেলসে ফ্রান্স খেলবে বেলজিয়ামের বিরুদ্ধে, অক্টোবরের ১৪ তারিখ।
রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে গিয়ে গত মাসেই চোট পেয়েছিলেন এমবাপে। যদিও ফিট হয়ে তিনি বুধবার রিয়ালের হয়ে মাঠে নেমেছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচটিতে এমবাপে নামেন পরিবর্ত হিসেবে। ০-১ গোলে রিয়াল মাদ্রিদ হেরে যায় লিলির কাছে।
এরপর এমবাপেকে দলে রাখলেন না দেশঁ। তিনি বলেন, এমবাপের যে সমস্যা রয়েছে তা সিরিয়াস নয়। তবে আমি কোনও ঝুঁকি নিচ্ছি না। সে কারণেই এই দুটি ম্যাচের দলে এমবাপেকে রাখা হয়নি। দলে ডাক পেয়েছেন বায়ার্ন মিউনিখে খেলা মাইকেল ওলিস। ২০২৩ সালে জুনের পর ফের ফ্রান্স দলে এলেন চেলসিতে খেলা ক্রিস্টোফার এনকুনকু (Christopher Nkunku)।
এর আগে, ফ্রান্স দলে পরিবর্ত হিসেবে সুযোগ পেয়েছিলেন লুকাস দিগনে। অ্যাস্টন ভিলার হয়ে ভালো খেলার পুরস্কার হিসেবে তিনিও দলে জায়গা ধরে রেখেছেন। রিয়ালে এমবাপের সতীর্থ এদুয়ার্দো ক্যামাভিঙ্গাও নেশনস লিগের জন্য ঘোষিত দলে রয়েছেন। তিনি চোট সারিয়ে দলে ফিরলেন।
ফ্রান্স দলে উল্লেখযোগ্যভাবে নেই এনগোলো কন্তের নাম। আন্তোইন গ্রিজম্য়ানও অবসর নিয়েছেন। গ্রিজম্যানের অভাব মেটাতে দেশঁকে কে ভরসা দেন সেটাও দেখার। উল্লেখ্য, গ্রুপ এ-২-তে ফ্রান্স নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে পরাস্ত হয়েছিল। যদিও বেলজিয়ামের বিরুদ্ধে জয় ছিনিয়ে জয়ের সরণিতে ফেরে।
ফ্রান্স দল- আনফন্সে আরেওলা, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা, জনাথন ক্লস, লুকাস দিগনে, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেজ, ইব্রাহিম কোনাতে, জুলস কুন্ডে, উইলিয়াম সালিবা, দেয়ত উপামেকানো, এদুয়ার্দো ক্যামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাত্তেও গুয়েন্দৌজি, মানু কোন, অরেলিয়েন চুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি, ব্র্যাডলে বারকোলা, উসমান দেম্বেলে, রান্ডাল কোলো মুয়ানি, ক্রিস্টোফার এনকুনকু, মাইকেল ওলিস, মার্কাস থুরাম।













Click it and Unblock the Notifications