Kurt Hamrin: কার্ট হামরিন প্রয়াত! ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা আর কেউ রইলেন না

Kurt Hamrin: পেলে চলে গিয়েছেন আগেই। ১৯৫৮ সালের ফুটবল বিশ্বকাপের একমাত্র জীবিত সদস্য ছিলেন কার্ট হামরিন। আজ নিভল তাঁর জীবন-প্রদীপ। ফুটবল মহলে শোকের ছায়া।

উইঙ্গার হিসেবে খেলতেন। সুইডেনকে বিশ্বকাপ ফাইনালে তোলার ক্ষেত্রে তিনি অবদান রেখেছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর।

Kurt Hamrin: কার্ট হামরিন প্রয়াত!
AP
Kurt Hamrin: কার্ট হামরিন প্রয়াত!

১৯৫৮ সালের বিশ্বকাপে পেলের ব্রাজিল ৫-২ গোলে সুইডেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সুইডেনকে ফাইনালে তোলার পথে হামরিন সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিম জার্মানির বিরুদ্ধে গোল করেছিলেন। ১৯৫৩ থেকে ১৯৬৫ সালের মধ্যে সুইডেনের হয়ে হামরিন ৩২টি ম্যাচ খেলেছেন, ১৭টি গোল রয়েছে।

দেশের মাটিতে আটান্নর বিশ্বকাপ সেমিফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে করা গোল তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়, হয়ে ওঠেন সুইডেনের ফুটবল মহলের নয়নের মণি। তাঁর গোলের সৌজন্যে সুইডেন ৩-১ গোলে পরাস্ত করে আদায় করে নিয়েছিল ফাইনালের টিকিট।

১৭ বছর বয়সে স্টকহোমে এআইকে-র হয়ে অভিষেক হয় হামরিনের। সেটা ১৯৫২-৫৩ মরশুম। এরপর জুভেন্তাস, পাদোভা, ফিওরেন্তিনা, এসি মিলান, নাপোলি, আইএফকে স্টকহোমের হয়ে খেলেছেন। ১৯৬৯ সালে এসি মিলানের হয়ে ইউরোপিয়ান কাপ জেতেন। ১৯৭২ অবধি ক্লাব ফুটবল খেলেছেন। ৪৭২ ম্যাচে ২৪৯ গোল রয়েছে।

ফিওরেন্তিনার হয়ে হামরিন ২৮৯টি ম্যাচ খেলেছেন, গোলের সংখ্যা ১৫০। ৯ মরশুম ওই ক্লাবে খেলেছেন। সর্বাধিক গোলের রেকর্ডটি তাঁর দখলেই। ফ্লোরেন্স শহরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ফিওরেন্তিনার শোকবার্তায় তাঁকে সত্যিকারের কিংবদন্তি বলে উল্লেখ করে লেখা হয়েছে, সুইডিশ ফুটবল অন্যতম কিংবদন্তিকে আজ হারাল।

শোকবার্তায় লেখা হয়েছে, ট্র্যাক রেকর্ড, গোল, পাস, ডান উইংয়ে কঠোর পরিশ্রম কুরে-কে কিংবদন্তি করে তুলেছে। তাঁকে ভোলা যাবে না। যেখানেই তিনি খেলেছেন সেখানেই সবচেয়ে বড় যে বিষয়টি দেখা গিয়েছে তা হলো বিশ্বস্ত থাকা। যেখানেই তিনি খেলেছেন সেখানেই জনপ্রিয়তা অর্জন করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+