অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল ফাইনাল হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে
ভারতীয় ফুটবলের মক্কা কলকাতার মুকুটে যোগ হল আরও একটি পালক। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা সূত্রে জানা গিয়েছে, আসন্ন অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।
কলকাতা, ২৭ মার্চ : ভারতীয় ফুটবলের মক্কা কলকাতার মুকুটে যোগ হল আরও একটি পালক। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা সূত্রে জানা গিয়েছে, আসন্ন অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।
ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের এটি ১৭তম আসর। এই প্রথমবার ফুটবলের এত বড় কোনও টুর্নামেন্টের আসর বসছে ভারতে। আগামী ৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টুর্নামেন্ট চলবে। শেষদিন ফাইনাল খেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।

গত প্রায় দেড় বছরের বেশি সময় ধরে যুবভারতী ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা চলছে। যার জন্য সম্মিলিত খরচ পড়ছে প্রায় ১২৫ কোটি টাকা। আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে যুবভারতীকে পরিণত করতে চেষ্টাক কোনও খামতি রাখেননি এআইএফএফ কর্তারা। এদিন সেই প্রস্তুতিরই সম্মান পেল সল্টলেক স্টেডিয়াম।
নতুন যুবভারতী স্টেডিয়াম হবে 'এনার্জি এফিশিয়েন্ট'। আন্তর্জাতিক মানের ড্রেসিংরুমের পাশাপাশি উন্নতমানের বসার ব্যবস্থা, লকার রুম, খেলোয়াড়দের জন্য জাকুজি ও বরফ স্নানের ব্যবস্থা থাকবে। এছাড়া কর্পোরেট বক্সে ৫০০টি আসন থাকবে। তার উপরে ভিআইপি বক্সে থাকবে ৪০০টি আসন। এছাড়া সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের জন্য আলাদা করে বসার জায়গা থাকবে।
আগে যুবভারতী স্টেডিয়ামে ১ লক্ষ ২০ হাজার দর্শকাসন ছিল। নতুন যুবভারতীতে বসার জায়গা হবে মাত্র ৮০ হাজার জনের। এছাড়া বসছে ১ হাজার সিসিটিভি ক্যামেরা। বাকী সমস্ত ব্যবস্থা করতে গিয়ে আসন সংখ্যা কিছুটা তাই কমাতে হয়েছে।












Click it and Unblock the Notifications