করোনা পরবর্তী ফুটবল যুদ্ধে আজ প্রথম ট্রফি জেতার সামনে রোনাল্ডো, ম্যাচ কখন দেখবেন জেনে নিন
করোনা পরবর্তী ফুটবল যুদ্ধে আজ প্রথম ট্রফি জেতার সামনে রোনাল্ডো, ম্যাচ কখন দেখবেন জেনে নিন
করোনা পরবর্তী সময়ের ফুটবল যুদ্ধে আজ ট্রফি জয়ের সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোভিড-১৯ আতঙ্ক কাটিয়ে ইউরোপে ফিরেছে ফুটবল। জার্মানির পর ইতালিতে কোপা ইতালিয়া ও স্পেনে লা-লিগার ম্যাচ শুরু হয়েছে। সেই কোপা ইতালিয়ার ফাইনাল খেলতে আজ জুভেন্তাসের হয়ে মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো।

রোনাল্ডোর পেনাল্টি মিস
পোস্ট করোনা ফুটবলে প্রথম ম্যাচে কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগের লড়াইয়ে রোনাল্ডো নজর কাড়তে ব্যর্থ হন। ইন্টার মিলানের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল মিস করেন রোনাল্ডো। সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না সি আর সেভেন।

ফাইনালে জুভেন্তাসের প্রতিপক্ষ
আজ কোপা ইতালিয়ার ফাইনাল খেলতে রোমে দর্শকশূন্য স্টেডিয়ামে নাপোলির বিরুদ্ধে ফাইনালে নামবে জুভেন্তাস।

রোনাল্ডোর উপর চাপ
রোনাল্ডোর উপর আজ ফাইনাল জেতার চাপ থাকবে। কোভিড মহামারীর পর প্রথম ম্যাচে তিনি পেনাল্টি মিস ও কোনও গোল করতে পারেননি। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি অন্যদিকে কোভিড পরবর্তী প্রথম ম্যাচে মাঠে নেমে মার্য়োকার বিরুদ্ধে একটি গোল করেন। সেই সঙ্গে ম্যাচে মেসি দুটি গোল করানও। এরপর লেগানেসের বিরুদ্ধে বার্সার হয়ে মঙ্গলবার রাতে পেনাল্টিতে গোলও করেছেন মেসি। ফলে এবার রোনাল্ডোর উপর চাপ তৈরি হচ্ছে।

ভারতীয় সময় কখন ম্যাচ দেখা যাবে
বুধবার ভারতীয় সময় অনুসারে রাত ১২:৩০ মিনিটে ম্যাচ দেখা যাবে। ম্যাচ জিতলে জুভেন্তাস ১৪ বারের জন্য কোপা ইতালিয়া ট্রফি ঘরে তুলেবে।












Click it and Unblock the Notifications