Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টটেনহ্যামের কোচ হওয়ার পর প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টারের বিরুদ্ধে ফ্লপ শো মোরিনহোর, জিতল ইউনাইটেড

বিপক্ষ টটেনহ্যামের কোচ হওয়ার পর ম্যাঞ্চেস্টারে এসে ফ্লপ শো মোরিনহোর, জিতল ইউনাইটেড

টটেনহ্যাম ক্লাবের দায়িত্ব নিয়ে প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে হার হোসে মোরিনহোর। বুধবার রাতের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ে টটেনহ্যামকে ২-১ স্কোরলাইনে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

ম্যাঞ্চেস্টারের হয়ে জোড়া গোল মার্কাস ব়্যাশফোর্ডের। অন্যদিকে টটেনহ্যামের হয়ে একমাত্র গোলটি করেন ডেলে আলি।

বিপক্ষ টটেনহ্যামের কোচ হওয়ার পর ম্যাঞ্চেস্টারে এসে ফ্লপ শো মোরিনহোর, জিতল ইউনাইটেড

দুই কোচের মস্তিষ্কের লড়াইয়ে শেষ পর্যন্ত মোরিনহোর বিরুদ্ধে জয় পেলেন ওলে গার্নার। ম্যাঞ্চেস্টারের কোচের দায়িত্ব ছেড়ে টটেনহ্যামের কোচের হটসিটে বসার পর এটাই প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে প্রথম হার মোরিনহোর। কোচ পোচেত্তিনোকে ছাঁটাইয়ের পর মোরিনহোকে কোচ করে টটেনহ্যাম।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/Eg92ukIRLgo" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

ম্যাচের দুই অর্ধে দুটি গোল করেন ব়্যাশফোর্ড। শুরুর ৬ মিনিটের মধ্যেই বক্সের ভিতর ডান পায়ের দূরপাল্লার শটে গোলকিপারকে পরাস্ত করে গোল করে যান ব়্যাশফোর্ড। বল গোলকিপারের সামনে বাউন্স খাওয়ার পর হাতে লেগে পোস্টে ঢোকে।

প্রথমার্ধের ৩৯ মিনিটে এরপর জটলা থেকে বল নিয়ে টটেনহ্যামকে সমতায় ফেরান আলি। দ্বিতীয়ার্ধে এরপর পোনাল্টি থেকে গোল করে যান ব়্যাশফোর্ড। বক্সের ভিতর টটেনহ্যাম ফুটবলার তাঁকে ফাউল করলে ৪৯ মিনিটে পেনাল্টির সুযোগ থেকে গোল করে দলকে ২-১ এগিয়ে দেন তিনি। এরপর দুই দলই আর গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ম্যাচ শেষ ২-১ ব্য়বধানে।

এই জয়ের পর ১৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগের ৬ নম্বরে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+