ইনজুরি টাইমে জোড়া গোল! আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় জামশেদপুরের

আইএসএলের ম্যাচে ব্যাম্বোলিমে রুদ্ধশ্বাস জয় জামশেদপুর এফসির। নর্থইস্ট ইউনাইটেডকে হারাল ৩-২ গোলে। দেশোর্ন ব্রাউনের গোলে ৪ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল নর্থইস্ট। জর্ডন মারের গোলে বিরতিতে খেলার ফল ছিল ১-১। ৫৬ মিনিটে বরিস সিং থংজমের গোলে জামশেদপুর এগিয়ে যায়। ইনজুরি টাইমে ব্রাউনের দ্বিতীয় গোলে নর্থইস্ট সমতা ফেরানোর মিনিট দুয়েকের মধ্যেই জয়সূচক গোল পরিবর্ত হিসেবে নামা ঈশান পণ্ডিতার।

নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় জামশেদপুরের

দুই অর্ধেই খেলার আমেজ ছিল জমজমাট। ব্রাউনের গোলের পর তুলনায় অনেক বেশি নিজেদের দখলে রেখেছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। কিন্তু বারবার আক্রমণ শানিয়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার প্রয়াস চালিয়ে যেতে থাকে জামশেদপুর। জর্ডন মারে জামশেদপুরের হয়ে সমতা ফেরালেও তার আগে ফাঁকা গোল পেয়েও সঠিকভাবে হেড দিয়ে বল জালে জড়াতে পারেননি।

নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় জামশেদপুরের

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জামশেদপুর এফসি। একের পর আক্রমণ আছড়ে পড়তে থাকে নর্থইস্টের বক্সে। এরই সুফল হিসেবে বরিস সিংয়ের গোলে এগিয়ে যায় তারা। গোলের ব্যবধান আরও বাড়তেও পারত। কিন্তু জামশেদপুরের ফুটবলাররা অনেক সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ব্রাউনের দ্বিতীয় গোল জামশেদপুর ভক্তদের উদ্বেগ বাড়ায়। অনেকেই আশঙ্কা করতে থাকেন প্রচুর গোল নষ্টের খেসারত দিয়ে না এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়! যদিও সেই আশঙ্কা দূর করে জয়সূচক গোলটি করেন ঈশান, ম্যাচের সেরাও হয়েছেন তিনিই।

নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় জামশেদপুরের

এই জয়ের সুবাদে এটিকে মোহনবাগানকে চারে নামিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এল জামশেদপুর এফসি। প্রথম তিনে থাকা তিন দলের দখলেই রয়েছে ১৬ পয়েন্ট। হায়দরাবাদ এফসি ও মুম্বই সিটি ১৬ পয়েন্ট পেয়েছে ৯টি ম্যাচ খেলে। এটিকে মোহনবাগানের ১৫ পয়েন্ট রয়েছে ৯টি ম্যাচ থেকে। জামশেদপুর সেখানে একটি ম্যাচ বেশি খেলেছে। নর্থইস্ট ইউনাইটেড এর আগে প্রথমার্ধে এগিয়ে থাকার পর ৪টির মধ্যে ২টি ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছিল। কিন্তু এদিন তা পারল না। ফলে ১০ ম্যাচে নর্থইস্টের রয়েছে ৮ পয়েন্ট। কিন্তু পয়েন্ট তালিকায় ১১ দলের মধ্যে দশম স্থানে রইল তারা। কাল এসসি ইস্টবেঙ্গলকে হারালে পয়েন্ট তালিকার শীর্ষ চলে যাবে মুম্বই সিটি এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+