আইএসএলে মুম্বই সিটিকে হারিয়ে তিনে জামশেদপুর, গ্রেগ স্টুয়ার্টের জোড়া গোলের পাশে উজ্জ্বল রেহনেশও

আইএসএলে আজ আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। ব্যাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসিকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এল জামশেদপুর। জোড়া গোল করে ম্যাচের সেরা হলেন গ্রেগ স্টুয়ার্ট। জামশেদপুরের অপর গোলটি ঋত্ত্বিক দাসের।

রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বই সিটিকে হারিয়ে তিনে জামশেদপুর

মুম্বই সিটি এফসির গোল দুটি করেন রাহুল ভেকে ও দিয়েগো মরিসিও। ইগর আঙ্গুলো পেনাল্টি মিস করার কিছুক্ষণ পর সেই পেনাল্টি থেকেই সমতা ফিরিয়েছিল মুম্বই সিটি এফসি। যদিও দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে রুদ্ধশ্বাস জয় হাসিল করে জামশেদপুর। এদিনের ম্যাচে প্রথমার্ধে দাপট নিয়েই খেলতে থাকে জামশেদপুর এফসি। শুরু থেকেই গোল পেতে মরিয়া ছিল তারা। ৯ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেন গ্রেগ স্টুয়ার্ট। বরিস সিংয়ের বাড়ানো বলকে প্রতিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানাতে ব্যাক ফ্লিপ করেন ঋত্ত্বিক দাস, সেই বলটি পেয়ে বল জালে জড়াতে ভুল করেননি গোলমেশিন স্টুয়ার্ট। ৩০ মিনিটের মাথায় ঋত্ত্বিক দাস ব্যবধান বাড়ান। লালডিনলিয়ানা রেন্থলেইয়ের থ্রো ইন ধরে বরিস সিং ড্যানিয়েল চিমা চুকউকে লক্ষ্য করে বাড়ান। ডান প্রান্ত থেকে বল নিয়ে বক্সে ঢুকে ঋত্ত্বিককে লক্ষ্য করে নীচু ক্রস ভাসান চিমা। অরক্ষিত অবস্থা থেকে গোল করে যান ঋত্ত্বিক। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল জামশেদপুর।

রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বই সিটিকে হারিয়ে তিনে জামশেদপুর

দ্বিতীয়ার্ধে অবশ্য শুরু থেকে এগিয়ে ছিল মুম্বই সিটি এফসি-ই। সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে গতবারের চ্যাম্পিয়নরা। ৫৭ মিনিটে রাহুল ভেকের গোলে ব্যবধান কমাতে সক্ষম হয় মুম্বই সিটি। ইগর আঙ্গুলোর শট প্রথমে প্রতিহত করেছিলেন জামশেদপুরের গোলকিপার টিপি রেহনেশ। যদিও ফের বল ধরে তা থেকে গোল করেন ভেকে। ৬৭ মিনিটে জামশেদপুর তিনটি পরিবর্তন করে। চিমা, ঋত্ত্বিক ও প্রণয় হালদারকে তুলে নেওয়া হয়। ৬৯ মিনিটে পেনাল্টি পায় মুম্বই, কিন্তু সমতা ফেরাতে পারেনি। পিটার হার্টলে মুর্তাদা ফলকে অবৈধভাবে বাধা দিয়েছিলেন। আঙ্গুলো পেনাল্টি থেকে শট নিলে তা আটকে দেন রেহনেশ, কিন্তু বল চলে যায় মুম্বই সিটির এক ফুটবলারের পায়েই। তাঁর শটও বাঁচান রেহনেশ।

রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বই সিটিকে হারিয়ে তিনে জামশেদপুর

৭৯ মিনিটে আঙ্গুলোর জায়গায় দিয়েগো মরিসিওকে নামায় মুম্বই সিটি এফসি। ৮৪ মিনিটে আরেকটি পেনাল্টি পায় তারা। বক্সের মধ্যে মরিসিওকে পিছন থেকে ধাক্কা দিয়েছিলেন হার্টলে। ৮৬ মিনিটে মরিসিও পেনাল্টি থেকে করা গোলে ম্যাচে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়। মেহতাব সিংয়ের হাতে বল লেগেছিল। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন স্টুয়ার্ট। এই ম্যাচের পর ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে জামশেদপুর। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পাঁচে মুম্বই সিটি এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+