করোনা উপেক্ষা করে মাঠে নামলে রোনাল্ডোদের সামনে আরও বড় বিপদ! বলছেন বিজ্ঞানীরা

করোনা উপেক্ষা করে মাঠে নামলে রোনাল্ডোদের সামনে আরও বড় বিপদ! বলছেন বিজ্ঞানীরা

বিশ্বজুড়ে করোনার দাপট যখন মধ্যগগনে, তখন মে মাসে ফুটবল চালু করার পক্ষে ইতালি। করোনার দাপুটে ইনিংস এখনও থামেনি।এই পরিস্থিতিতে ফুটবল মাঠে বল গড়ানো কি উচিত। সেই নিয়ে দ্বিধাবিভক্ত দুনিয়া। সব আলোচনার মাঝে এবার জার্মানি এবং ইতালির একদল গবেষকের এক বিশেষ রিপোর্টে করোনার কারণে আরও বড় বিপদের অশনিসংকেতের আভাস দিল।

ইউরোপে কেন ফুটবল শুরুর চেষ্টা?

ইউরোপে কেন ফুটবল শুরুর চেষ্টা?

ইতালি, ইংল্যান্ড-সহ একাধিক দেশে দ্রুত পেশাদার লিগ চালু করার চেষ্টা চালাছে। কারণ একটাই, করোনার কারণে মার্চ মাস থেকে বিশ্বের সর্বত্র ফুটবল মাঠ গুলোতে তালা ঝুলছে। ইউরোপীয় ফুটবলে প্রতিটি ক্লাব এখন আর্থিক ধাক্কায় বিপর্যস্ত অবস্থায়। ফলে মাঠে ফুটবল ফিরিয়ে তারা সেই ধাক্কা কাটাতে চায়। কিন্তু তাতে বিপদ বাড়তে পারে।

এখনই ফুটবল শুরু হলে কী বিপদের ইঙ্গিত

এখনই ফুটবল শুরু হলে কী বিপদের ইঙ্গিত

আর এখানেই বড় বিপদের আঁচ করছেন বিজ্ঞানীরা। জার্মানি এবং ইতালির একদল গবেষকদল এক রিপোর্টে জানিয়েছেন এখনই ফুটবল শুরু করা উচিত নয়।ইতালি, জার্মানি ও ইংল্যান্ড ফুটবল শুরু করার পক্ষে। ফুটবল শুরু হলে প্রস্তুতি দরকার। প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য কঠোর অনুশীলন করতেই হবে। আর এখানেই বিপদের সূত্রপাত হতে পারে।

কীভাবে বিপদ ঘনিয়ে আসতে পারে

কীভাবে বিপদ ঘনিয়ে আসতে পারে

বাড়িতে ফিটনেস চর্চা আর মাঠে নেমে ফুটবল পায়ে কঠোর অনুশীলনে শ্বাস নেওয়ার ক্ষেত্রে বিস্তর ফারাক রয়েছে, মত বিজ্ঞানীদের। সাধারণ জ্ঞানে সেটাই বলে। মাঠে যখন ফুটবলাররা প্রস্তুতি করবেন তখন তাঁদের বেশি শ্বাস নিতে হয়। তা থেকেই অনেক সহজে ফুসফুসের গভীরতম অংশে করোনাভাইরাস পৌঁছে যেতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন। যা থেকে নিউমোনিয়া এমনকী ফুটবলারদের মৃত্যুও হতে পারে বলে গবেষকদের অনুমান। এই পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে।

বিজ্ঞানী আরও যা বলছেন

বিজ্ঞানী আরও যা বলছেন

পাওলো মাত্রিকার্ডি, রবার্তো ডাল নেগ্রো এবং রবার্তো নিসিনি এই তিন গবেষকের দাবি, মাঠে ফুটবল শুরু করে দিলে নিয়মিত প্রস্তুতি প্রয়োজন। এতে সাধারণ মানুষদের তুলনায় বাইরের পরিবেশে ফুটবলাররা এই কঠিন পরিস্থিতিতে বেশিক্ষণ থাকবেন। ফলে তাঁদের সংক্রমণের সম্ভাবনাও অনেক বেশি হতে চলেছে।

গবেষকদের দাবি

গবেষকদের দাবি

তিন গবেষক দাবি করেছেন এখন প্রস্তুতির সময় ফুটবলাররা মনে প্রাণে বল নিয়ে মাতামাতি করতে লেগে যাবেন। তখন সুরক্ষার দিকগুলো একেবারেই মেনে চলা হবে না। মুখ থেকে বেরনো ড্রপলেট খেলার মাঝে ফুটবলাররা স্বাভাবিক প্রতিক্রিয়া ভিতরে টেনে নেবেন।বল পায়ে খেলার সময় বল কেড়ে নেওয়ার জন্য ঘাত-প্রতিঘাত হবে। সেই সময় ফুটবলাররা একে অন্যের শারীরিক সংস্পর্শে আসবেন। ডেনমার্কের আরহাস বিশ্ববিদ্যালয় দাবি করেছে, মাত্র ১ মিনিট ২৮ সেকেন্ড মাঠে থাকলেই যে কোন ফুটবলার সংক্রমিত হতে পারেন।

ফিফা কি ফুটবলের বিরুদ্ধে

ফিফা কি ফুটবলের বিরুদ্ধে

বিশ্বজুড়ে এখনও করোনার দাপট অব্যাহত। এই অবস্থায় এখনই ফুটবল শুরুর বিরুদ্ধে ফিফাও।ফিফার চিকিৎসক দলের প্রধান মিচেল ডি'‌হুঘ বলেছেন,‌ 'করোনা থাবার মাঝে এখন ফুটবল বন্ধ রাখা উচিত। মাঠে বল পায়ে নামলে সংস্পর্শ এড়াবেন কি করে?প্রতিষেধক আবিষ্কার করা পর্যন্ত ফুটবল শুরু করা নিয়ে অপেক্ষা করা উচিত। '

ইতালিতে কবে শুরু হচ্ছে ফুটবল

ইতালিতে কবে শুরু হচ্ছে ফুটবল

৪ মে থেকে ইতালিতে ফুটবলাররা ব্যক্তিগত অনুশীলন শুরু করতে পারবেন। আর ১৮ মে দলগুলি অনুশীলন শুরু করতে পারবে।

রোনাল্ডোর সতীর্থের ফের করোনা

রোনাল্ডোর সতীর্থের ফের করোনা

ইতালিতে যখন ফুটবল শুরু নিয়ে আলোচনা চলছে তখনই রোনাল্ডোর জুভেন্তাসের সতীর্থ পাওলো দিবালার ফের করোনা টেস্ট পসিটিভ বেরিয়েছে। গত ছয় সপ্তাহে চারবার দিবালার করোনা টেস্ট করা হয়েছে। প্রতিবারই পরীক্ষায় পজিটিভ এসেছে।স্প্যানিশ সংবাদমাধ্যমে এই খবরই প্রচারিত হয়েছে। দিবালার শরীর থেকে কোভিড ১৯ ভাইরাস যেন যাচ্ছেই না!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+