ISL: ঘরের মাঠেই রেকর্ড সৃষ্টির সুযোগ মোহনবাগান এসজির সামনে, কোন অঙ্কে ফাইনাল পেল যুবভারতী?
ঘরের মাঠে লিগ শিল্ড জয়ের পর এবার আইএসএল ট্রফি জয়ের হাতছানি মোহনবাগান এসজির সামনে। সেমিফাইনালের জামশেদপুরকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সবুজ মেরুন। আগামী শনিবার আইএসএলের মেগা ফাইনাল, প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। ঘরের মাঠেই ফাইনাল খেলার সুযোগ কামিংস-শুভাশিসদের।
মোহনবাগান ফাইনালে ওঠার পরেই ঠিক হয়ে গিয়েছিল ফাইনাল হবে কলকাতায়। মঙ্গলবার সরকারিভাবে জানিয়ে দিল আইএসএল কর্তৃপক্ষ। কিন্তু কোন নিয়মে ফাইনাল হচ্ছে কলকাতায়,তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এফএসডিএলের নিয়ম অনুসারে, আইএসএল ফাইনালে যে দুটি দল উঠবে তাদের মধ্যে যেই দলটি লিগে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকবে, সেই দলের ঘরের মাঠে ফাইনাল হবে। আইএসএলে পয়েন্ট তালিকায় ১ নম্বরে শেষ করেছিল মোহনবাগান এসজি। সবুজ মেরুনই জিতেছিল লিগ শিল্ড। পয়েন্ট তালিকায় মোহনবাগান এসজির থেকে নীচে ছিল বেঙ্গালুরু এফসি । তারা ফাইনালে উঠলেও খেলতে আসতে হবে কলকাতায়। ফলে আইএসএল ট্রফি জয়ের ম্য়াচ মোহনবাগান এসজি ঘরের মাঠ যুবভারতীতেই খেলবে।
মোলিনার দলের সামনে সামনে ইতিহাস লেখার হাতছানি রয়েছে শনিবার। অতীতে মুম্বই সিটিই একমাত্র দল যারা এক মরশুমে লিগ শিল্ড এবং আইএসএল কাপ জিতেছিল। মুম্বইয়ের সঙ্গে নিজেদের নামটাও একই আসনে বসাতে চাইছেন শুভাশিসরা। একটি নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। শনিবার তারা জিতলে দ্বিতীয় দল হিসেবে একই বছরে লিগ শিল্ড ও কাপ জিতবে। এই নজির আছে একমাত্র মুম্বই সিটির। গতবার লিগ শিল্ড জিতলেও আইএসএল ট্রফি অধরাই থাকে সবুজ মেরুনের।
নিঃসন্দেহে মোহনবাগান এসজিঘরের মাঠে ফেভারিট, সে কথা বলার আর অপেক্ষা রাখে না। ফাইনালে, গ্যালারি ভর্তি করে ফেলবেন মোহনবাগান সমর্থকরা, স্টেডিয়ামেক ৬৫ হাজার সমর্থকও খেলবে মোলিনার দলের সঙ্গেই। ফাইনালে উঠেই সমর্থকদের কাছে শুভাশিস বোসের আবেদন, আপনারা সকলে মাঠে আসুন, আমরাই ঘরের মাঠে ট্রফি জিতবই।
মোহনবাগান এসজির কোচ হোসে মোলিনা প্রতিপক্ষ দল সম্পর্কে বলেন, বেঙ্গালুরু খুব ভালো দল। ভালো ফর্মে রয়েছে। তবে ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে খেলার একটা আলাদাই অনুভূতি। চ্যাম্পিয়ন হয়েই শেষ করতে চাই। আপুইয়ার গোল সম্পর্কে বলেন, শেষ মুহূর্তের সেই সময় আপুইয়া নিশ্চয় ভাবছিল যে শট থেকে গোল করব। না হলে কেউ শট নেবে না। এটা দলের সঠিক বোঝাপড়ার ফসল। এই দলের কোচ হতে পেরে আমিও গর্বিত।












Click it and Unblock the Notifications