আইএসএল ক্রীড়াসূচি জমজমাট, প্রশ্নের মেঘ উসকে গেল আই লিগ ঘিরে
প্রকাশিত হল আইএসএলের সূচি, ফের আই লিগ নিয়ে উঠে গেল বেশ কিছু প্রশ্ন
যুব বিশ্বকাপ শেষ হয়ে গেলেই একইসঙ্গে দেশে শুরু হয়ে যাবে আইএসএল এবং আই লিগ। ইতিমধ্যেই আইএসএলের ক্রীড়াসূচিও প্রকাশিত হয়ে গেল। ১৭ নভেম্বর প্রথম দিনই খেতাবরক্ষার লড়াইতে অভিযান শুরু করবে অ্যাটলেটিকো ডি কলকাতা।
এবার থেকে আইএসএলে দশ দলের টুর্নামেন্ট হবে। এবছর দুই নতুন দল হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসি-র। অ্যাটলেটিকো এবার নিজেদের হোমভ্যেনু যুবভারতী স্টেডিয়াম ফিরে পাচ্ছে। নতুন যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচে এটিকে-র প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স।
.@atkworld_ begin their #HeroISL 🏆 defence on home turf! Here's their schedule 👇 #LetsFootball pic.twitter.com/BprM3Ojv7P
— Indian Super League (@IndSuperLeague) September 22, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>গত তিন বছরের মত সবকটি দল হোম এবং অ্যাওয়ে হিসেবে ম্যাচ খেলবে। তবে দশ দলের টুর্নামেন্ট হওয়ায় ম্যাচ সংখ্যা বেড়ে ৯৫ হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের মত সেমিফাইনালেও হোম ও অ্যাওয়ে ম্য়াচই হবে। তবে ফাইনাল হবে একটিই। প্রতি সপ্তাহের বুধবার থেকে রবিবার আইএসএলের ম্যাচ হবে। ম্যাচ শুরু হবে রাত ৮ টায়। আইপিএলের মত রবিবার দুটো করে ম্যাচ হবে।
FIXTURES ARE OUT!
The #HeroISL 2017-18 season begins on November 17th! 
Full schedule & timings: https://t.co/cR64Nrwyc1 #LetsFootball pic.twitter.com/ZqtskVbFty
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তবে আই লিগের ম্যাচ কী তাহলে শুধুমাত্র সোম ও মঙ্গলবার খেলা হবে না কি সেটাও আইএসএলের মত সপ্তাহে পাঁচদিন খেলা হবে সেটা নিয়ে কিন্তু এআইএফএফের পক্ষ থেকে কোনও ছবি পাওয়া যায়নি। যদি সপ্তাহে পাঁচদিনও হয় তাহলেও সপ্তাহের কাজের দিনগুলোতে সেরা সময়টা আইএলএলই পেয়ে গেছে, ফলে অন্য সময় ম্যাচ দিলে মানুষ কী করে মাঠমুখো হবে বা টেলিভিশনেও খেলাগুলো দেখবে সেই প্রশ্ন কিন্তু উঠতে বাধ্য।
Click it and Unblock the Notifications