ISL: মোহনবাগানে মজে ঋষভ পন্থ, মোলিনার পাখির চোখ শুধুই আইএসএল ট্রফি, কী বললেন সঞ্জীব গোয়েঙ্কা
মঙ্গলবার ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। তার আগেরদিন সোমবার দলের প্র্যাক্টিসে গরহাজির ছিলেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। ইডেনে নয় তবে পন্থকে দেখা যুবভারতীতে।সোমবার আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে যুবভারতীতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এসজি এবং জামশেদপুর এফসি। মোহনবাগান এসজির জয়ের সাক্ষী থাকলেন পন্থ।
ক্রিকেটার পন্থ পুরোপুরি উপভোগ করলেন মোহনবাগান এসজির জয়। পন্থকে বিরতির মাঝে সমর্থকদের অটোগ্রাফ দিতেও দেখা গিয়েছে। ম্যাচ শেষে পন্থ বলেন, ম্য়াচ দেখে মন ভরে গিয়েছে। দারুন খেলেছে মোহনবাগান এসজি দল। এই ম্যাচ দেখতে উপস্থিত ছিল লখনউ দলের অধিনায়ক ঋষভ পন্থ। ভিআইপি গ্যালারিতে বসে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ম্য়াচ দেখলেন পন্থ।

মোহনবাগান ক্লাবে সচিব দেবাশিস দত্ত ম্যাচ শেষে জানিয়েছেন, এখনও আমাদের মিশন পুরোপুরি কমপ্লিট হয়নি। আগামী ১২ তারিখ সেটা সম্পূর্ণ হবে। বেঙ্গালুরু অত্যন্ত কঠিন দল। তারা মুম্বইকে হারিয়ে ফাইনালে উঠেছে তাই তাদের হালকা ভাবে নেওয়ার কোন জায়গায় নেই। তবে আমাদের ছেলেরা অত্যন্ত পেশাদার সেটা এই ম্যাচে প্রমাণিত হলষ লিগ শিল্ড যাওয়ার পর একটা চূড়ান্ত আত্মবিশ্বাস আসে দলের মধ্যে। এর ফল প্রথম পর্বের ম্যাচে দেখা গিয়েছিল। কিন্তু এ্ই ম্যাচে দল ফিরে এলো এই ম্যাচে জিতল।
ফাইনালে পৌঁছানোর পর প্রতিবেশী দল ক্লাব ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে দেবাশিস দত্ত বলেন, আমাদের প্রতিবেশী ক্লাব হচ্ছে কাস্টমস তারপরে পাঞ্জাব স্পোর্টস আছে তারপরে তালতলা আছে ওরা অনেক দূরের প্রতিবেশী। মোহনবাগান এসির চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্দা দলের খেলায় অত্যন্ত খুশি। সবুজ-মেরুনের এই দুরন্ত জয় সমর্থকদের উৎসর্গ করেন সঞ্জীব গোয়েঙ্কা।
মোহনবাগান এসজির কোচ হোসে মোলিনা প্রতিপক্ষ দল সম্পর্কে বলেন, বেঙ্গালুরু খুব ভালো দল। ভালো ফর্মে রয়েছে। তবে ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে খেলার একটা আলাদাই অনুভূতি। চ্যাম্পিয়ন হয়েই শেষ করতে চাই।












Click it and Unblock the Notifications