ISL: ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে মসৃণ জয়, সুপার সিক্সের আশা টিকে থাকল বুমোসদের
শুক্রবার আইএসএলের ম্যাচে ঘরের মাঠে ওডিশা এফসি মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ এফসির। এই ম্যাচে পিছিয়ে থেকেও মসৃণভাবেই জয় পেল ওডিশা এফসি। ৩-১ গোলে হায়দরাবাদকে হারিয়ে সুপার সিক্সের আশা জিইয়ে রাখল ওডিশা।
ঘরের মাঠে জয় পেতে মরিয়া ছিল ওডিশা। ফলে ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন ওডিশা কোচ সার্জিও লোবেরা। ওডিশার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ১ পয়েন্টের লক্ষ্যেই যে মাঠে নেমেছিল হায়দরাবাদ তা তাদের ছক ছেকেই ছিল স্পষ্ট। ৫-৩-২ ছকে খেলতে শুরু করেছিল হায়দরাবাদ।

কিন্তু দ্বিতীয়ার্ধে লোবেরার ভোকাল টনিকেই বদলে গেল ওডিশা। দ্বিতীয়ার্ধে জ্বলে উঠলেন হুগো বুমোস। ৪৭ মিনিটে তাঁর পাস থেকে গোল করেলন মোর্তাজা ফল। দুই মিনিটের ব্যবধানে ফের গোল করল ওডিশা। এবার গোলদাতা স্বয়ং বুমোসই। জেরির পাস থেকে গোল করলেন ফরাসি তারকা। ৭০ মিনিটে ওডিশার হয়ে তৃতীয় গোল করেন রহিম আলি। এরপর আর খেলায় ফিরতে পারেনি হায়দরাবাদ। ম্যাচের রাশ নিজেদের হাতে রেখেই ৩-১ গোলে জয় তুলে নিল ওডিশা।
হুগো বুমোস দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা হলেন। এই ম্যাচ জয়ের ফলে ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকল ওডিশা। ফলে সুপার সিক্সের আশা এখনই টিকে থাকল ওডিশার। ২০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে থাকল হায়দরাবাদ।












Click it and Unblock the Notifications