ISL: ঘরের মাঠে এগিয়ে গিয়েও জয় অধরাই নর্থইস্টের, চার ম্যাচ পর পয়েন্ট পেল পাঞ্জাব এফসি

শুক্রবার আইএসএলের ম্যাচে ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেড মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসির। এগিয়ে গিয়েও জয় অধরাই থাকল নর্থইস্টের। খেলার ফল ১-১।

গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে শনিবার মোহনবাগান এসজি এবং ইস্টবেঙ্গেলর মধ্যে ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগে শুক্রবার ঘরের মাঠে খেলতে নেমেছিল নর্থইস্ট। এই ম্যাচে ৪-২-৩-১ ছকে খেলতে শুরু করে নর্থইস্ট। ৩-৪-৩ ছকে খেলতে শুরু করে পাঞ্জাব এফসি।

ম্যাচের শুরু থেকেই পাঞ্জাব এফসির উপর আক্রমণের চাপ বৃদ্ধি করতে থাকে উত্তর পূর্বের দলটি। এই দলের আক্রমণের অন্যতম ভরসা আলাদিন। ২৪ মিনিটে আলাদিন গোল করে নর্থইস্টকে এগিয়ে দিলেন। নিকসন পাঞ্জাবের রক্ষণের ফাঁক দিয়ে দূর পাল্লার একটি শট নেন , কিন্তু পাঞ্জাব গোলরক্ষক প্রথম প্রচেষ্টায় সেই শট রক্ষা করেন। কিন্তু ফিরতি বলে গোল করতে ভুল করেননি গোলের সন্ধানে থাকা আলাদিন।

এরপর প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু গোল করতে পারেনি। এরফলে প্রথম ৪৫ মিনিট শেষে নর্থইস্ট ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে। মনে করা হয়েছিল দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্বক হবে নর্থইস্ট। কিন্তু দ্বিতীয় পর্বে আক্রমণের চাপ ছিল পাঞ্জাবের বেশি। গোলের লক্ষ্যে দুই দলই একাধিক পরিবর্তন করে। অবশেষে ৮২ মিনিটে পাঞ্জাবের কাইমিনথাং গোল শোধ করেন। খেলার ফল হয় ১-১।

কিন্তু নায়ক হয়ে মাঠ ছারতে পারেলন না কাইমিনথাং। ৯২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড সহ লাল কার্ড দেখে মাঠে থেকে বেরিয়ে যেতে হল তাঁকে। বাকি সময় ১০ জনের পাঞ্জাবকে পেয়েও গোল করতে পারেনি নর্থইস্ট। ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থাকল নর্থইস্ট। চার ম্যাচ হারের পর পয়েন্ট পেল পাঞ্জাব। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে পাঞ্জাব.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+