ISL: প্রথম ম্যাচেই প্রতিপক্ষ মোহনবাগান এসজি, ‘কঠিন’ ম্যাচ নিয়ে মুখ খুললেন মুম্বই সিটি কোচ

আইএসএল শুরু হতে হাতে গোনা কয়েকটা দিন বাকি। আগামী ১৩ সেপ্টেম্বর মুম্বই সিটি এফসির ম্যাচ দিয়েই এবারের আইএসএল অভিযান শুরু করবে সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগান এসজি বনাম মু্‌ম্বই সিটি এফসি ম্যাচ মানেই এখন স্টার ওয়ার। দুই দলে তারকার ছড়াছড়ি।

গত মরশুমে লিগ শিল্ড নির্ণায়ক এবং আইএসএল ফাইনাল এই দুই ম্যাচেই মুখোমুখি হয়েছিল মুম্বই ও মোহনবাগান এসজি। লিগ শিল্ডের ম্যাচে মোহনবাগান এসজি জিতলেও, খেতাব নির্ণায়ক ম্যাচে হারতে হয় সবুজ মেরুনকে। এবার উদ্বোধনী ম্যাচে ফের মুখোমুখি দুই দল। আইএসএলের প্রথম ম্যাচ হেভিওয়েট হতে চলেছে।

মোহনবাগান এসজির ম্যাচ প্রসঙ্গে মঙ্গলবার মুখ খুলেছেন মুম্বই সিটি এফসি দলের কোচ পেট্র ক্র্যাটকি। ২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) মরসুমের মাঝপথে মুম্বই সিটি এফসি-তে যোগ দিয়েছিলেন এবং শেষ খেলায় লিগ শিল্ডে রেস হেরে গেলেও ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দেয়।

কলকাতায় আইএসএলের ১১ তম মরসুম শুরু করার জন্য দুই দল প্রস্তুতি নিচ্ছে, মুম্বই প্রধান কোচ তার দলের সম্ভাবনা সম্পর্কে ইতিবাচক কথা বলেছেন। তিনি বলেন, "প্রথম ম্যাচে মোহনবাগানের খেলতে পেরে আমি খুব খুশি কারণ আমাদের দলে বেশ কিছু নতুন ফুটবলার আছে এবং আমি দেখতে চাই চাই যে আমরা সেরাদের বিপক্ষে কেমন খেলছি। আমরা মূল্যায়ন করব কীভাবে আমরা লিগের সেরা দলের বিপক্ষে পারফরম্যান্স করেছি।'
মুম্বাই সিটিতে তাদের দল এবং লিগে বেশ কিছু নতুন মুখ রয়েছে - ব্র্যান্ডন ফার্নান্দেস, জন তোরাল এবং নিকোলাওস কারেলিসের নাম।
এই প্রসঙ্গে মুম্বই সিটি দলের কোচ বলেছেন, ব্র্যান্ডন একজন খুব ভাল খেলোয়াড়, ভাল চরিত্র, তিনি কঠোর পরিশ্রম করেন এবং আপনি যা চাইতে পারেন। আমি তাকে বড় প্রতিযোগিতার খেলায় খেলতে দেখেছি, সে প্রশিক্ষণে দুর্দান্ত করছে। আমি ব্র্যান্ডনকে নিয়ে খুব উত্তেজিত এবং আশা করি, সে দলে অবদান রাখবে, যেভাবে সে গোয়াতে করেছিল," ক্র্যাটকি বলেছেন।

মুম্বই সিটি দলের কোচ "আমরা পেয়েছি বিক্রম প্রতাপ সিং, লালিয়ানজুয়ালা ছাংতে, নৌফল, বিপিন সিং , জন তোরাল, গ্যামার নিকুম এবং ড্যানিয়েল লালহিমপুইয়া। অনেক নতুন মুখ আছে আমাদের দলে। আমি দল নিয়ে খুশি।'

মোহনবাগান এসজির জার্সিতে কিন্তু এখনও পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাকলারেন। মুম্বই ম্যাচে কি খেলবেন জেমি?। ঘাড়ের চোটের জন্য মরশুমের শুরু থেকেই ভুগতে হচ্ছে তাঁকে। এমনকি চোট সাড়াতে মুম্বইেয়ও যেতে হয় তাঁকে। তবে বাগান শিবিরকে স্বস্তি দিয়ে আইএসএলের আগেই অনুশীলন শুরু করেছেন জেমি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+