ISL: আপুইয়ার বিশ্বমানের গোল, ঘরের মাঠে বদলা নিয়েই আইএসএল খেতাবের দুয়ারে মোহনবাগান এসজি
আইএসএল ফাইনালে মোহনবাগান এসজি। ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌছে গেল সবুজ মেরুন।
সোমবার আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে যুবভারতীতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এসজি এবং জামশেদপুর এফসি। প্রথম পর্বের ম্যাচে ইস্পাতনগরীর মাঠে ১-২ গোলে হেরে গিয়েছিল সবুজ মেরুন। ফলে ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে এই ম্য়াচে ২-০ গোলে জিততে হত হোসে মোলিনার দলকে।

এই ম্যাচে ৪-৪-১-১ ছকে দল সাজান সবুজ মেরুন কোচ হোসে মোলিনা। অন্যদিকে ৪-৪-২ ছকে দলকে নামান জামশেদপুর এফসি কোচ খালিদ জামিল। এই ম্যাচে আপুইয়াকে প্রথম একাদশে রাখলেও মনবীর ছিলেন রিজার্ভ বেঞ্চে। আক্রমণভাগে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংসকে রেখেই শুরু করেন মোলিনা।
এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনও উপায় ছিল না মোহনবাগান এসজির সামনে। ফলে শুরু থেকেই আক্রমণের ছন্দে খেলতে শুরু করে মোহনবাগান এসজি। অন্যদিকে রক্ষণে মরিয়া প্রয়াস বজায় রাখে খালিদ জামিলের দল। গোটা প্রথমার্ধ ছিল মোহনবাগান এসজির আক্রমণ বনাম জামশেদপুরের রক্ষণ। ম্যাচের শুরু থেকেই গোল করার জন্য মরিয়া প্রয়াস বজায় রাখে কামিংস- ম্যাকলারেনরা। অন্যদিকে রক্ষণে লোক সংখ্যা বৃদ্ধি করে সেটা সামাল দেওয়ার চেষ্টা করে জামশেদপুর।
ম্য়াচের শুরু থেকেই সুযোগ তৈরি করলেও তা থেকে গোল করতে পারছিল না মোহনবাগান এসজি। জামশেদপুরের রক্ষণেই তারা আটকে যাচ্ছিলেন। তবে ৩৬ মিনিটে কামিংসের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হল না হলে গোল পেয়েই যেত সবুজ মেরুন। প্রথম ৪৫ মিনিট শেষে খেলার ফল ০-০।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের চাপ আরও বৃদ্ধি করে সবুজ মেরুন শিবির। ৫০ মিনিটে বক্সের মধ্যে বল হাতে লাগিয়ে ফেলেলন জামশেদপুর দলের প্রণয় হালদার। নায্য পেনাল্টি পেল মোহনবাগান এসজি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করলেন না কামিংস। গোটা যুবভারতী গর্জন করে উঠল। এরপর লাগাতার আক্রমণ করতে থাকে সবুজ মেরুন। কিন্তু গোল সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল না। ফলে মোলিনা দলে বদল ঘটান। কামিংসকে তুলে নামিয়ে দিলেন দিমিত্রিকে।
তবে ম্য়াচের শেষ অঙ্কে নাটক বাকি ছিল। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে দলকে ফাইনালে তুললেন আপুইয়া। বক্সের বাইরে থেকে বিশ্বমানের গোল করলেন আপুইয়া। ম্যাচের ফল ২-০। দুই পর্ব মিলিয়ে ৩-২ গোলে জয় পেল মোহনবাগান। এই ম্যাচ দেখতে উপস্থিত ছিল লখনউ দলের অধিনায়ক ঋষভ পন্থ। ভিআইপি গ্যালারিতে বসে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ম্য়াচ দেখলেন পন্থ।
ফাইনাল ম্যাচে মোহনবাগান মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসির। ম্যাচ শেষে আপুইয়া বলেন, খুব ভালো লাগছে এই গোলটা করে। আরও ভালো লাগছে দলকে জেতাতে পেরে। ওই সময় গোলটা খুবই প্রয়োজন ছিল।












Click it and Unblock the Notifications