ISL: জামশেদপুরের বিরুদ্ধে শুরু থেকেই স্টুয়ার্ট-দিমিত্রি! দুই তারকা বিদেশিকে নিয়ে কী আপডেট দিলেন মোলিনা?

ডার্বি ম্যাচের সাফল্য এখন অতীত। মোহনবাগান এসজির নতুন মিশন এবার জামশেদপুর এফসি। আগামী শুক্রবার প্রতিপক্ষের ঘরের মাঠে খেলতে নামছে সবুজ মেরুন ব্রিগেড। এই ম্যাচে থেকে পুরো ৩ পয়েন্ট তুলে নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করায় লক্ষ্য হোসে মোলিনার দলের।

মোহনবাগান এসজি এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। শীর্ষস্থানে থাকা সবুজ মেরুনের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার ৭ পয়েন্ট এর পার্থক্য রয়েছে। দ্বিতীয়বার লিগ শিল্ড জয়ের দিকে এগিয়ে চলেছে মোহনবাগান এসজি। কিন্তু কোন ভাবে আত্মতুষ্টিকে জলে জায়গা দিতে নারাজ হোসে মোলিনা। তিনি ভালো করেই জানেন একবার ছন্দ নষ্ট হলে লম্বা লিগ তার প্রভাব কতটা পড়তে পারে।

ডার্বি ম্যাচের জয়ের পরও নিজের দলকে সাবধানতার চাদরে মুড়ে রাখছেন মোলিনা। প্রতিপক্ষ দল জামশেদপুর এফসিকে নিয়ে যথেষ্টই সাবধানী হোসে মোলিনা। বৃহস্পতিবার জামশেদপুর যাবে মোহনবাগান এসজি দল। তার আগে বুধবার প্র্যাকটিস করে নিলেন শুভাশিস বোস-জেসন কামিংসরা। অনুশীলনে হাসি খুশি মেজাজেই দেখা গেল বাগান ফুটবলারদের।

প্রতিপক্ষ দল সম্পর্কে মোলিনা বলেছেন, আমাদের আগামী প্রতিপক্ষ যথেষ্টই ভালো তারা শেষ ম্যাচে ভালো খেলেছে আমাদের তাই সতর্ক থাকতে হবে। আমাদের নিজেদের পরিকল্পনা অনুসারী খেলতে হবে তবে আমাদের দল পুরোপুরি তৈরি আছে। এই ম্যাচ থেকেও আমাদের লক্ষ্য পুরোপুরি ৩.।

এই ম্যাচে দলে ফিরতে পারবেন না অনিরুদ্ধ থাপা। বাগান কোচ যদিও বাগান কোচ স্পষ্ট কে বলে দিয়েছেন, এখন দু সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে অনিরুদ্ধের খেলার কোন সম্ভাবনা নেই। অন্যদিকে গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি কি প্রথম একাদশে ফিরবেন, সেই নিয়েও ধোঁয়াশা বজায় রেখেছেন বাগান কোচ। তাঁর কথায়, আমরা সব সময় সেরা একাদশকে মাঠে নামাই। তারা চোট কাটিয়ে গত ম্যাচেই দলে ফিরেছেন এখন তারা ৯০ মিনিট খেলার জন্য পুরোপুরি তৈরি কিন্তু এখন দেখতে হবে কোন কম্বিনেশনে দল খেলানো যায়।

এদিকে ডার্বি জয়ের জন্য অনূর্ধ্ব ১৭ দলকে অভিনন্দন জানিয়েছেন জেসন কামিংস। তিনি একইসঙ্গে রেফারিং ইস্যুতে ইস্টবেঙ্গলকে খোঁচাও দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+