ISL: রবি হাঁসদার গোলে শেষ ম্যাচে সম্মানরক্ষা, পিছিয়ে থেকেও পাঞ্জাবের সঙ্গে ড্র মহমেডানের
আইএসএলের শেষ ম্যাচে মান বাঁচাল মহমেডান। পাঞ্জাব এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করল সাদা কালো ব্রিগেড। ২ গোলে পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন করল মহমেডান। ঘরের মাঠে একটা ম্যাচ না জিতেই এবারের মতো লিগ অভিযান শেষ করল মহমেডান।
প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে মহমেডানকে চাপে রাখে পাঞ্জাব এফসি দ্রুত পাসের ধারাবাহিকতা বজায় রেখে মহমেডান বক্সে হানা দেয়, যা সামাল দিতে হিমশিম খেয়ে যায় সাদা-কালোর রক্ষণ। সেই ছন্দেই ৯ মিনিটের মধ্যে এগিয়ে যায় পাঞ্জব এফসি। মহামেডান ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করে যান পুলগা ভিদাল।

সুযোগ এসেছিল মহামেডানের কাছেও। জোহেরলিয়ানার শট বাঁচান পাঞ্জাবের গোলকিপার। তবে প্রথমার্ধ আর কোনও দলই গোল করতে পারেনি। ফলে ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে পাঞ্জাব এফসি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল হজম করে মহমেডান। ৫৩ মিনিটে আদিঙ্গার ভুল থেকে ব্যবধান বাড়ান লুকা মাইচেন। ২-০ গোলে এগিয়ে যাওয়ায় মনে করা হচ্ছিল যে, চলতি আইএসএলের শেষ ম্যাচেও হারত হবে মহমেডানকে। তবে কিছুক্ষণের মধ্যেই খেলায় ফেরে মহমেডান। পাঞ্জাবের খেলোয়াড়দের বাধা সত্ত্বেও তখন বাঁ পায়ে অনায়াসে বলটি গোল করে ব্যবধান কমান বিরতির পর পরিবর্ত হিসেবে নামা অস্ট্রিয়ান ফরোয়ার্ড মার্ক শ্মেরবক।
এরপর রবি হাঁসদা গোল করে মহমেডানকে সমতায় ফেরালেন। আইএসএলে প্রথম গোল করলেন রবি। ফলে ২-২ গোলে খেলা সমাপ্ত হল। ২৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আইএসএল শেষ করল মহমেডান।
এদি্কে মোহনবাগান ক্লাবে নির্বাচনের দামামা। আগামী ২০ মার্চ কর্মসমিতির একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তৈরি হওয়া পাঁচ সদস্যের নির্বাচনী কমিটির হাতে কার্যভার তুলে দেওয়া হবে । নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি ক্ষমতায় আসার আগে পর্যন্ত কমিটিই ক্লাব সংক্রান্ত বিষয় পরিচালনা করবেন। নির্বাচনের দিনক্ষণ স্থির করবে বোর্ডই।












Click it and Unblock the Notifications