ISL: গোলের দেখাই পেলেন না আলাদিন, রক্ষণকে মজবুত করেই নর্থইস্টকে আটকে দিল মহমেডান
ড্র দিয়েই ২০২৪ সাল শেষ করেছিল মহমেডান স্পোর্টিং। নতুন বছরের শুরুতেও মহমেডানের প্রাপ্তি ১ পয়েন্ট। শুক্রবার নর্থইস্টের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল মহমেডান।
নতুন বছরের প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল মহমেডান। অ্যাওয়ে ম্যাচে ৪-২-৩-১ ছকে দল সাজান কোচ আন্দ্রে চের্নিশভ। প্রতি্পক্ষ দলে আলাদিনের মতো গোল স্কোকার আছেন, সেটা জেনেই মাঝমাঠে তাঁকে আটকে দেওয়ার পরিকল্পনা নেয় সাদা কালো থিঙ্ক ট্যাঙ্ক। মহমেডান দলের বিরুদ্ধে ৪-২-৩-১ ছকে খেলতে শুরু করে নর্থইস্ট।

প্রথম ১০ মিনিটে দুই দল একে অপরকে দেখে নেন। কিন্ত মহমেডান ফুটবলাররা প্রতিপক্ষ দলকে খুব বেশি সুযোগ তৈরি করতে দেননি। মাঝমাঠে নর্থইস্টের আক্রমণকে রুখে দেওয়ার পরিকল্পনা করে মহমেডান। অন্যদিকে মহমেডানের আক্রমণভাগে নজর কারলেন আলেক্সিস গোমেজ। ১৯ মিনিটে তাঁর শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়। ২৫ মিনিটে নেস্টর পার্থিব গগুইকে পাস দিলে সেখান থেকে গোল হয়নি।
৩২ মিনিটে দূরপাল্লার শট নেন আলাদিন। কিন্তু সেই শট থেকে গোল এল না। এরপর প্রথমার্ধ জুরে দুই দল একাধিক সুযোগ পেলেও তা থেকে গোল আসেনি। ফলে প্রথম পর্বের খেলা শেষ হল ০-০ ভাবেই।
দ্বিতীয়ার্ধে ডিফেন্সে আরও বেশি জোর দেয় মহমেডান। তবে ফ্রাঞ্জা, আলেক্সিস গোমেজরাও সুযোগ তৈরি করছিলেন কিন্তু সেখান থেকে গোলের দেখা পেলেন না। ম্যাচের শেষ দিকে বক্সের মধ্যে যেভাবে অ্যালেকিক্সকে ফেলে দিলেন প্রতিপক্ষ ফুটবলাররা তাতে পেনাল্টি পেতেই পারত মহমেডান। অন্যদিকে আলাদিনকে প্রায় বোতলবন্দি করে ফেললেন সামাদ আলি মল্লিকরা। রক্ষণ যদি শিল্প হয় তবে এই ম্যাচে মহমেডান ফুটবলরারা এক একজন শিল্পী।
৯০ মিনিট এবং তারপর অতিরিক্ত ৮ মিনিটেও গোল হল না, দুর্গ অটুট রেখে ১ পয়েন্ট নিশ্চিত করল মহমেডান। আদিঙ্গা কাশিমভ, মাঞ্জোকি খেলতে পারেনি। তা সত্ত্বেও দুর্ধর্ষ ফর্মে থাকা নর্থইস্ট ইউনাইটেড এফসিকে তাদের ঘরেই আটকে দিয়ে আত্মবিশ্বাসও বৃদ্ধি করে নিল মহামেডান স্পোর্টিং ক্লাব। মহমেডানের অবস্থানের বদল হল না। তারা সবার নীচেই রয়েছে। ১৪ ম্যাচে সংগ্রহে সাত পয়েন্ট।












Click it and Unblock the Notifications