Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL: শুভাশিসদের ট্রফি জয়ের পরই লখনউ থেকে এল শুভেচ্ছা বার্তা, মোহনবাগান এসজিকে কী বললেন পন্থ-আকাশদীপরা?

লিগ শিল্ড জয়ের পর আইএসএল ট্রফি। মুম্বই সিটি এফসির পর একই মরশুমে দ্বি-মুকুট জিতল মোহনবাগান এসজি। গোটা বিশ্বের সবুজ মেরুন সমর্থকরা উচ্ছাস-উন্মাদনায় মাতোয়ারা। বাংলা নববর্ষের আগে খুশির প্লাবন আপামোর মোহনবাগান জনতার মনে। শুভাশিসদের কাপ জয়ের পরই নবাবের শহর লখনউ থেকে এল শুভেচ্ছা বার্তা।

মোহনবাগান এসজি আইএসএল ট্রফি জেতার পরই লখনউ সুপার জায়ান্টসের অধিনায়র ঋষভ পন্থ এববং ক্রিকেটার আকাশদীপ। মোহনবাগান এসজির পক্ষ থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে
মোহনবাগান এসজি দলের জয় প্রসঙ্গে পন্থ বলেন, মোহনবাগান এবং সঞ্জীব স্যারকে অভিনন্দন। আইএসএল কাপ জয়ের জন্য শুভেচ্ছা। ভারতীয় দলের ক্রিকেটার আকাশদীপ বলেন, মোহনবাগান এসজি ক্লাবকে আইএসএল ট্রফি জয়ের জন্য অনেক অভিনন্দন।

mohun bagan sg

এর আগে কলকাতায় আইপিএলের ম্যাচ দেখতে এসে ঋষভ পন্থ মোহনবাগান এসজি ও জামশেদপুরের মধ্যে সেমিফাইনাল ম্যাচ দেখতে যুবভারতীতে গিয়েছিলেন পন্থ। ক্রিকেটার পন্থ পুরোপুরি উপভোগ করেন মোহনবাগান এসজির জয়। পন্থকে বিরতির মাঝে সমর্থকদের অটোগ্রাফ দিতেও দেখা গিয়েছিল। ম্যাচ শেষে পন্থ জানিয়েও যান, ম্য়াচ দেখে মন ভরে গিয়েছে। দারুন খেলেছে মোহনবাগান এসজি দল। এ ভিআইপি গ্যালারিতে বসে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ম্য়াচ দেখেছিলেন পন্থ।

আবার ইডেনে লখনউ দলকে সমর্থন জানাতে ইডেনে হাজির ছিলেন মোহনবাগান ফুটবলাররা। আইপিএলে কেকেআর বনাম লখনউ দলের জমজমাট ম্যাচ উপভোগ করেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, আলবার্তো- গ্রেগ স্টুয়ার্টরা। আসলে লখনউ দলের কর্ণধারও সঞ্জীব গোয়েঙ্কা। ফলে লখনউ দলকেই সমর্থন করলেন মোহনবাগান এসজির তারকারা।

ইডেনের ভিআইপি বক্সের বাইরে দেখা গিয়েছিল লখনউ দলের পতাকা নিয়ে জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, আলবার্তো- গ্রেগ স্টুয়ার্টরা। ফুটবল মাঠের তারকা হলেও ব্যাট বলের খেলা দারুন উপভোগ করেন মোহনবাগান এসজির ফুটবলাররা। ফলে ক্রিকেট ফুটবলের জোটের নাম এখন মোহনবাগান এসজি ও লখনউ সুপার জায়ান্টস।

মোহনবাগান এসজির জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লেখেন, বাংলার দল মোহনবাগানের জন্য আমরা গর্বিত। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন। তোমাদের এই জয়কে কুর্নিশ। আমরা তোমাদের জন্য গর্বিত।

সবুজ-মেরুন অধিনায়ক শুভাশিস বসু চারটি ট্রফি জেতালেন দলকে। তিনি বলেন, সবচেয়ে সুখী মানুষটা আমিই। আমরা ডবল করেছি। এরজন্য সত্যিই অভিভূত। এরপর আরও খুশির খবর দেন বাগান অধিনায়ক। তাঁর পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। কাপ জয়ের নিজের মেডেলটা তিনি পরিয়ে দেন অন্তঃসত্ত্বা স্ত্রীকে। তারপর হাঁটু গেড়ে বসে স্বাগত জানান আসন্ন সন্তানকে। শুভাশিস সমাজ মাধ্যমে লেখেন, আমাদের আশা ও প্রার্থনা সফল হতে চলেছে। আনন্দের সঙ্গে বলতে চাই, আমাদের পরিবারে ছোট্ট এক উপহার আসতে চলেছে।

Take a Poll

সাজঘরে আইএসএল ট্রফিকে মধ্যমণি করে নাচ-গানে মেতে উঠেন বাগান ফুটবলাররা। অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, শুভাশিস বসুরা ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে নাচতে শুরু করেন। সেই গানের সঙ্গে গলাও মেলাচ্ছেন তাঁরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+