ISL: যুবভারতীতে সবুজ মেরুন সমর্থকদের দাপট, মোহনবাগান এসজি-বেঙ্গালুরুর প্রথম একাদশে কারা?
লিগ শিল্ড জয়ের পর এবার মোহনবাগান এসজ্র লক্ষ্য আইএসএল ট্রফি। শনিবার আইএসএএলের মেগা ফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং বেঙ্গালুরু এফসি। এখনও পর্যন্ত ঘরের মাঠে কোনও দলই আইএসএলের ট্রফি জেতেনি এবার মোহনবাগান এসজির সামনে চ্যালেঞ্জ সেই চাকা ঘোরানোর।
বাগানের রক্ষণে সবথেকে অভিজ্ঞ ফুটবলের নাম শুভাশিস বোস। রক্ষণকে যেমন আগলে রাখতে পারেন তেমনই আবার গোল করতে পারেন। চলতি মরশুমে ছটি গোল আছে শুভাশিসের। কঠিন পরিস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন। ফলে এর আগে তাঁর নেতৃত্বে ডুরান্ড কাপ, দুইবার আইএসএলে লিগ শিল্ড জিতেছে মোহনবাগান এসজি, এবার তার সামনে সুযোগ চতুর্থ ট্রফি জয়ের। বাগানের ভরসার দুই হাত হলেন বিশাল কাইথ। মোহনবাগান এসির গোলের নিচে বিশাল থাকা মানেই একটা আলাদা ভরসা। গত ২-৩ মরশুম ধরেই ধারাবাহিকভাবে ভালো খেলে আসছেন বিশাল।

এফএসডিএলের নিয়ম অনুসারে, আইএসএল ফাইনালে যে দুটি দল উঠবে তাদের মধ্যে যেই দলটি লিগে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকবে, সেই দলের ঘরের মাঠে ফাইনাল হবে। আইএসএলে পয়েন্ট তালিকায় ১ নম্বরে শেষ করেছিল মোহনবাগান এসজি। সবুজ মেরুনই জিতেছিল লিগ শিল্ড। পয়েন্ট তালিকায় মোহনবাগান এসজির থেকে নীচে ছিল বেঙ্গালুরু এফসি । তারা ফাইনালে উঠলেও খেলতে আসতে হবে কলকাতায়। ফলে আইএসএল ট্রফি জয়ের ম্য়াচ মোহনবাগান এসজি ঘরের মাঠ যুবভারতীতেই খেলবে। মেগা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে মোহনবাগান এসজির ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচ নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা গেল অনুরাগীদের মধ্যে।
মোহনবাগান এসজি দুরন্ত ছন্দে খেলেছে গোটা মরশুম। লিগ পর্বে শীর্ষে থাকাই , ঘরের মাঠে খেলতে নামছেন মোহনবাগান এসজি। সবুজ মেরুন সমর্থকদের আবেগর সীমা নেই। বাঙালির কাছে ফুটবল চিরকালই সব খেলার সেরা। আর সেই দৃশ্য দেখা গেল যুবভারতীতে। বিকেল থেকেই যুবভারতীর সামনে ভিড় সবুজ মেরুন সমর্থকদের। প্রিয় দলের জয়ের ব্যাপারে আশাবাদী মোহনবাগান এসজি সমর্থকরা।
বিকেল হতেই গোটা বাইপাসের রঙ সবুজ মেরুন। সঙ্গে পরিচিত সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত হল গোটা যুবভারতী। তবে বেঙ্গালুরু থেকেও বেশ কিছু সমর্থক এসেছেন প্রিয় দলের সমর্থনে। তবে ফাইনালের সূচনায় খুব একটা চমক থাকল না। তবে সমর্থকদের টিফোয় থাকল একাধিক বার্তা।
মোহনবাগান এসজির প্রথম একাদশ- বিশাল কাইথ, টম অলড্রেড, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, শুভাশিস বোস, লিস্টন কোলাসো, আলবার্তো রদ্রিগেজ, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, আশিস রাই, আপুইয়া।
বেঙ্গালুরু এফসির প্রথম একাদশ- গুরপ্রীত সিং, রাহুল ভেকে, চিঙ্গলসানা সিং, সুরেশ সিং, আলবার্তো নুগুয়েরা, সুনীল ছেত্রী, এডগার মেন্ডেজ, পেড্রো লুইস, নামগ্যাল ভুটিয়া, নাওরেম রোশন সিং।












Click it and Unblock the Notifications