ISL: কেরলের কাছে হার, প্লে-অফ নিশ্চিত করতে বেঙ্গালুরুর বিরুদ্ধে পয়েন্ট পেতেই হবে মুম্বই সিটিকে
শুক্রবার আইএসএলে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছিল মুম্বই সিটি এফসির। ইতিমধ্যেই প্লে অফ পর্বের জন্য পাঁচ দল নিশ্চিত হয়ে গিয়েছে। ছয় নম্বর স্থানটি ফাঁকা আছে। তবে কেরলের কাছে হেরে প্লে-অফে উঠার ক্ষেত্রে ধাক্কা খেল গতবারের চ্যাম্পিয়ন দল। মুম্বইয়ের বিরুদ্ধে ১-০ গোলে জিতল কেরল।
ঘরের মাঠে ৪-৪-২ ছকে খেলতে নেমেছিল কেরল। অন্যদিকে মুম্বই খেলতে নেমেছিল পরিচিত ৪-৩-৩ ছকে। প্রথম ছয়ে প্রবেশ করতে হলে এই ম্যাচে জয় পেতেই হত মুম্বইকে। কিন্তু কেরলের বিরুদ্ধে জয় তো দূরের কথা ড্র করতে পারল না গতবারের চ্যাম্পিয়ন হল। এরফলে সুবিধা হল ওডিশা এফসির। তারা ছয় নম্বর স্থান ধরে রাখল।

প্লে অফে স্থান পাকা করতে হলে ১ পয়েন্ট প্রয়োজন ছিল মুম্বই দলের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দে খেলতে শুরু করে মুম্বই সিটি এফসি। কিন্ত গোল পেতে ব্যর্থ হয় মুম্বই দল। অন্যদিকে রক্ষণকে মজবুজ করে মুম্বই দলের যাবতীয় আক্রমণ রুখে দেয় কেরল। প্রথম ৪৫ মিনিট শেষে খেলার ফল ০-০।
দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করলেন কেরলের পেপরা। সেই গোলের সুবাদেই ম্যাচ জিতে নিলে কেরল। ১৩ জানুয়ারির পর আবার ঘরের মাঠে জয় পেল কেরল। এই ম্যাচ হেরে ২৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকল মুম্বই সিটি এফসি। ২৪ ম্যাচে ৩৩ পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে এগিয়ে ৬ নম্বরে আছে ওডিশা। মুম্বইয়ের শেষ ম্যাচ আছে বেঙ্গালুরুর বিরুদ্ধে। ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে কেরল।
এদিকে শনিবার গ্রুপের শেষ ম্যাচে ঘরের মাঠে এফসি গোয়ার মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি। এই ম্যাচের পর লিগ শিল্ড ট্রফি তুলে দেওয়া হবে মোহনবাগান এসজির দলের হাতে। উৎসবের জন্য তৈরি হচ্ছেন মোহনবাগান এসজি সমর্থকরা। ম্যাচ প্রসঙ্গে বাগান কোচ মোলিনা বলেছেন, এই ম্যাচের কোনও গুরুত্ব নেই জানি। সে আসল ব্যাপার হল সম্মান। তবে সমর্থকদের সামনে একটা ম্যাচ খেলতে নামব। ম্যাচের পরে লিগ-শিল্ড পাব। জিতেই ট্রফিটা নিতে তাই, যাতে উচ্ছ্বাসে কোনও কোনও কম না হয়। সেরা একাদশইকেই এই ম্যাচে খেলানো হবে।












Click it and Unblock the Notifications