Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL: এএফসির সিদ্ধান্তে হতাশ মোলিনা, পাল্টা চ্যালেঞ্জও নিচ্ছেন মোহনবাগান এসজি কোচ

গত মরশুমে আইএসএলের ‌লিগ শিল্ড জিতে এসিএল টু-তে খেলার ছাড়পত্র পেয়েছি‌ল মোহনবাগান এসজি। এবার মরশুমের শুরু থেকেই এই টুর্মামেন্টের লক্ষ্যে শক্তিশালী দলও গঠন করে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। অস্ট্রে‌লিয়ান বিশ্বকাপার জেসন কামিংসকে যেমন দলে নেন কর্তারা, তেমন হাবাসের জায়গায় কোচ করা হয় হোসে মোলিনাকে।

কিন্তু যে টুর্নামেন্টে ভালো খেলার জন্য এত কিছু করলেন কর্তারা সেই এসিএল টু-তে মাত্র একটি ম্যাচ খেলতে পারল মোহনবাগান এসজি। অশান্তির কারণে ইরানে খেলতে না যাওয়ার শাস্তি পেয়েছে মোহনবাগান এসজি। কলকাতার ক্লাবকে আর্থিক জরিমানা না করলেও চলতি মরশুমের জন্য টুর্নামেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছে। ফলে এসিএলের স্বপ্নে ইতি ঘটেছে বাগানের। এই নিয়ে এবার মুখ খুললেন মোহনবাগান এসজি কোচ হোসে মোলিনা।

সোমবার এএফসির সিদ্ধান্ত নিয়ে নিজেদের অবস্থানকে স্পষ্ট করেছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। বুধবার একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন হোসে মো লিনা, তিনি তাঁর দল যে এএফসির সিদ্ধান্ত হতাশ তা গোপন করেননি স্প্যানিশ কোচ। তবে পাল্টা চ্যালেঞ্জও নিয়েছেন মোলিনা।

মোলিনা সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে বলেছেন, 'আমি একেবারেই খুশি নই এএফসির সিদ্ধান্তে। আমি এশিয়ান মঞ্চে খেলাটাকেই আমার দলের জন্য সর্বাধিক অগ্রাধিকার দিয়েছিলাম। কিন্তু বর্তমানে আমরা এএফসি সম্পূর্ণ ভুলে গিয়েছি ফোকাস করছি আইএসএলেই। আমরা আবার এই মরশুমে আইএসএল জেতার চেষ্টা করব এবং পরের মরশুমে এএফসি টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পাবো। আমরা প্রমাণ করেব দেব এশিয়ার টুর্নামেন্টে একটা ভারতীয় দলও কোনও অংশে কম নয়।'

আইএসএলের শুরুর দিকে একেবারেই ছন্দে পাওয়া যাচ্ছিল না মোহনবাগান এসজিকে। কিন্তু পর পর ম্যাচ জিতে আপাতত দুই নম্বরে আছে মোহনবাগান এসজি। কিন্তু আইএসএলের ৬ ম্যাচে মোহনবাগান এসজির হলুদ কার্ডের সংখ্যা ২২। এই প্রসঙ্গে মোলিনা বলেছেন, 'হলুদ কার্ড দেখানোটা রেফারির সিদ্ধান্ত, সেটা ঠিক বা ভু‌ল হতেই পারে। কিন্ত আমরা ফেয়ার প্লে ট্রফির জন্য লড়ছি না , লড়ছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। দুটো ট্রফি একসঙ্গে পাওয়া গেলে ভালো না হলে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।'

ACL 2: মোহনবাগান এসজির সিদ্ধান্তকে সমর্থন এএফসির, কড়া শাস্তি থেকে রক্ষা পেল সবুজ মেরুন
আপাতত ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মোহনবাগান এসজি। সবুজ মেকুনের পরের ম্যাচে আগামী ১০ নভেম্বর ওডিশার বিরুদ্ধে। সেই ম্যাচের জন্যই প্রস্তুতি চলছে বাগানের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+