ISL: জোড়া গোল করলেন সিভেরিও, ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয় জামশেদপুরের

শুক্রবার আইএসএলে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি এবং পাঞ্জাব এফসি। ঘরের মাঠে জয় পেল খালিদ জামিলের জামশেদপুর এফসি। ম্যাচের ফল ২-১।

ঘরের মাঠে এই নিয়ে পাঁচ ম্যাচে জয় পেল জামশেদপুর। শুক্রবার ৪-২-২-২ ছকে দল নামান খালিদ জামিল, অন্যদিকে ৪-৩-৩ ছকে খেলতে নামে পাঞ্জাব এফসি। ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান পাঞ্জাবের ফিলিপ। এরপর দুই দলই আক্রমণ এবং পাল্টা আক্রমণ করতে থাকে। কিন্তু গোলের দেখা কোনও দলই পাচ্ছিল না। তবে উইংকে ব্যবহার করে বেশি আক্রমণ করতে থাকে জামশেদপুরই। অবশেষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রথম গোল করল জামশেদপুরই। জাভির পাস থেকে গোল করলেন সিভেরিও।

১ গোলে এগিয়ে থেকেই দ্বিতীয়ার্ধে খেলতে শুরু করে জামশেদপুর। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিদাল গোল করে পাঞ্জাবকে সমতায় ফেরালেন। তাঁর গোলের পাসটি এসেছিল লুকার থেকে। এরপর দুই গোলই দ্বিতীয় গোলের লক্ষ্যে প্রয়াস চালাতে থাকে। কিন্ত রক্ষণ দুই দলই জমাট করে নেয়। ফলে গোল সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল না। তবে ম্যাচের ৮৪ মিনিটে জামশেদপুরের হয়ে জয়সূচক গোলটি করলেন সেই সিভেরিও। এরপর আর কোনও গোল হয়নি, তিন পয়েন্ট নিয়েই মাঠ ছারল জামশেদপুর দল।

গোটা ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করলেন সিভেরিও। কারণ শুধু দুটি গোল করাই নয় একইসঙ্গে একাধিক গোলের সুযোগও তৈরি করেন। ভালো পাসও দেন সতীর্থদের। এউই ম্যাচ জিতে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ছয় নন্বরে থাকল জামশেদপুর। অন্যদিকে, ১০ ম্যাচে ১৮ পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে এগিয়ে থাকার কারণে ৫ নম্বরে থাকল পাঞ্জাব। পাঞ্জাব এবং জামশেদপুর দুই দলেরই পরের ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।

মাঝে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল জামশেদপুর দল। কিন্তু আবার ছন্দ ফিরে পেয়েছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+