ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে লক্ষ্য তিন পয়েন্ট, ক্রেসপোর চোট নিয়ে রইল বিরাট আপডেট

ঘরের মাঠে নর্থইস্টের বিরুদ্ধে প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। এবার লাল হলুদের মিশন চেন্নাইয়িন এফসি। এই ম্যাচেও জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য অস্কার ব্রুজোর দলের।

আগামী শনিবারের ম্যাচে চেন্নাইয়িন এফসির মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার অনুশীলনে হালকা চোট পেয়েছিলেন ক্রেসপো। এর ফলে তারকা বিদেশিকে নিয়ে আতঙ্ক শুরু হয় ইস্টবেঙ্গল শিবিরে। কারণ অস্কার ব্রুজোর হাত ধরে ক্রমেই ছন্দে ফিরছে ইস্টবেঙ্গল ক্লাব।

এই পরিস্থিতিতে তাঁর মতো নির্ভরশীল বিদেশি চোট পেলে তা দলের জন্য অনেকটাই ক্ষতি হতে পারে। ফলে বুধবার ইস্টবেঙ্গল অনুশীলনে সবার নজর ছিল ক্রেসপোর দিকেই। তবে লাল শিবিরের জন্য সুখবর বুধবার পুরোদমে অনুশীলন করলেন ক্রেসপো। প্রথমে ফিজিকাল ট্রেনিং করলেন এরপর সিচুয়েশন প্র্যাকটিস।

এরপর বাকি সময় দলের বাকি ফুটবলারদের সঙ্গে অনুশীলন করলেন তারকা এই বিদেশি
চেন্নাইয়িনের বিরুদ্ধে যে দলকে খেলাবেন অস্কার সেই দলের সঙ্গে অনুশীলন করলেন ক্রেসপো। এর ফলে আগামী ম্যাচে তার খেলা নিয়ে কোনরকম যে অনিশ্চয়তা নেই তা বুধবারই স্পষ্ট হয়ে গেল । চেন্নাইয়িন এর বিরুদ্ধে ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তুলতে মরিয়া অস্কার। তবে আগামী ম্যাচে কার্ড সমস্যার জন্য আগামী ম্যাচে খেলতে পারবেন না লালচুংলুঙ্গা।

আগামী ম্যাচে তবে গোলের ব্যবধান আরও বেশি বাড়াতে চাইছেন লাল হলুদ কোচ। তাই বুধবারের সংক্ষিপ্ত অনুশীলনে মূলত জোর দিলেন আক্রমণ ভাগে ফুটবলারদের উপরে সেখানে দিমিত্রি থেকে তালাল বা ক্লেইটন সিলভাকেও পুরো মাত্রায় ব্যবহার করলেন। বৃহস্পতিবার কলকাতায় অনুশীলন করে শুক্রবার সকালে চেন্নাই যাবে লাল হলুদ.

নর্থইস্টের বিরুদ্ধে প্রথম জয় পেলেও লিগে এখনও লাস্ট বয় লাল হলুদ। ফলে চেন্নাইয়িনের বিরুদ্ধে জয় পেলে অবশ্যই মহমেডানকে টপকে এক ধাপ উপরে উঠতে পারবে ইস্টবেঙ্গল দল। এদিকে অনুশীলনে আরও বেশি কঠোর হচ্ছে না কোচ অস্কার ব্রুজোম্যাচের আগের দিনের অনুশীলন ছাড়া আর কোনভাবেই অন্য দিন গুলিতে ইস্টবেঙ্গল দলের অনুশীলন কভার করা যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+