ISL: চোটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মোহনবাগান এসজি শিবিরে, দুই বিদেশির পর তালিকায় আশিকও

আগামী ২৬ ডিসেম্বর অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে মোহনবাগান এসজি। তার আগে সবুজ মেরুন শিবিরে শুধুই চোটের উদ্বেগ। এফসি গোয়ার বিরুদ্ধে হারের পরই হঠাত করেই কিছুটা চাপে পড়ে গিয়েছে সবুজ মেরুন শিবির। ম্যাচ হারের পাশাপাশি বেশ কিছু ফুটবলারের চোট এখন বাগান কোচ হোসে মোলিনার চিন্তার কারণ হয়ে উঠেছে।

সোমবার বিকেলে নিজেদের মাঠে অনুশীলন করেন মোহনবাগান ফুটবলাররা। এদিন মূলত ফিজিক্যাল ট্রেনিং ছিল ফুটবলারদের। কিন্তু অনুশীলন থেকে যে আপডেটগুলি পাওয়া গেল তা একেবারেই সুখবর নয় সবুজ মেরুন জনতার জন্য। গোয়া ম্যাচে চোট পান দিমিত্রি। আপাতত যা খবর ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে অজি তারকাকে। এর ফলে পাঞ্জাব ম্যাচে তিনি খেলতে পারবেন না।

Mohun Bagan S

স্বস্তির আপডেট নেই অপর বিদেশি গ্রেগ স্টুয়ার্টকে নিয়েও। এদিন অনুশীলনে এলেও মাঠে নামনেনি। ফলে তাঁকেও পরের ম্যাচে পাওয়া যাবে না। ফলে দুই বিদেশিকে বাদ রেখেই দল সাজাতে হবে মোলিনাকে। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই জেমি ম্যাকলারেনের সঙ্গে খেলানো হতে পারে জেসন কামিংসকে।

এই দুই জন তো ছিলেনই সোমবার সেই তালিকায় যুক্ত হলেন আশিক। সোমবার অনুশীলনের শুরুতেই দৌড় শুরু করার সময়ই ব্যথা অনুভব করেন তিনি। ফলে আর অনুশীলন না করেই চলে আসেন মেডিকেল রুমে। সেখানেই পুরো সময় কাটান। আশিকের চোট নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে সবুজ মেরুন শিবিরে। তিনি চোট কাটিয়ে দলে ফিরেছিলেন ভালো পারফরম্যান্সও করছিলেন কিন্তু ফের চোটের জন্য ছিটকে গেলে সমস্যা বৃদ্ধি পাবে মোহনবাগান এসজির।

এফসি গোয়া ম্যাচে চোখের উপরের অংশে চোট পান শুভাশিস বোস। সন্দেশ জিঙ্ঘানের সঙ্গে একটা সংঘর্ষে চোট পান তিনি। এদিন অনুশীলন ফেস কভার ব্যবহার করতে দেখা গেল তঁাকে। গোয়া ম্যাচ হেরে শীর্ষে থাকলেও বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্টে ব্যবধান কমল। ১২ ম্যাচে ২৬ পয়েন্টে আছে সবুজ মেরুন। বাগানের লক্ষ্য এবার ম্যাচ ২৬ ডিসেম্বর পাঞ্জাবের বিরুদ্ধে জিতে পয়েন্টের ব্যবধান কমানো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+