ইয়ান হিউমের শেষ মিনিটের গোলে চেন্নাইয়ান এফসি-র সঙ্গে ২-২ ড্র এটিকে-র
কলকাতা, ৩ অক্টোবর : ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএল-এর তৃতীয় মরশুমটা ড্র দিয়েই শুরু করল আতলেতিকো দে কলকাতা। রবিবার চেন্নাইয়ান এফসি-র সঙ্গে ২-২ গোলে ম্যাচ ড্র করল এটিকে। [আইএসএল ২০১৬/১৭ : কেমন হবে আতলেতিকো দে কলকাতার তৃতীয় মরশুম!]
চেন্নাইয়ান এফসি-র সঙ্গে প্রথম ম্যাচেই হার হওয়া থেকে এটিকে-কে বাঁচালেন দক্ষিণ আফ্রিকার উইঙ্গার সমীঘ দৌতি। ৫৯ তম মিনিটে গোলে বল ঢোকান তিনি।[মোহন-ইস্ট আইএসএল খেললেও এটিকে-র জনপ্রিয়তায় ভাঁটা পড়বে না : সৌরভ গঙ্গোপাধ্যায়]

অন্যদিকে চেন্নাইয়ান এফসি-র তরফে গোল করেন জয়েশ রানে। ৬০ ও ৭০ মিনিটে চেন্নাইয়ের তরফে দুটি গোল হয়। ৮৬ তম মিনিটে পেনাল্টিতে গোল দিয়ে ম্যাচ ড্র করেন অভিজ্ঞ স্ট্রাইকার ইয়ান হিউম। [ আতলেতিকো দে কলকাতার এই মরশুমের দলে কে কে রয়েছেন? দেখে নিন একনজরে]
ড্রয়ের ফলের আইএসএল-এর তৃতীয় মরশুমের শুরুটা দুই দলই পয়েন্ট দিয়ে শুরু করল। [আইএসএলে আতলেতিকো দে কলকাতার খেলা কবে কবে? জেনে নিন একনজরে]
উল্লেখ্য, যুবভারতী ক্রীড়াঙ্গনে কাজ চলার কারণে এদিনের ম্যাচ হয়েছিল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। দর্শক উপস্থিতির সংখ্যা ছিল ১০,৯৭৩। প্রায় এক দশক পরে এই স্টেডিয়ামে ফুটবল ম্যাচের সাক্ষী থাকল কলকাতা।












Click it and Unblock the Notifications