আইএসএল ২০১৬/১৭ : কেমন হবে আতলেতিকো দে কলকাতার তৃতীয় মরশুম!
বেঙ্গালুরু, ২৯ সেপ্টেম্বর : দুর্গাপুজো শিয়রে। তারই মাঝে আগামী শনিবার ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএল।
প্রথমবারে খেতাব জিতলেও দ্বিতীয়বার একটুর জন্য পিছিয়ে পড়েছিল আতলেতিকো দে কলকাতা। চেন্নাইয়ান এফসি দ্বিতীয় মরশুমে মেরে দিয়েছিল বাজি। তবে এবার তৃতীয় মরশুমের লড়াইয়ের শুরুতেই কিন্তু দলের কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায় তো বলেই দিয়েছে "মার গোল টেনে মার"। সেই মেজাজটাই এবার খেলাতেও ধরে রাখতে চাইছে 'এটিকে'। [(Video) 'মার গোল...টেনে মার'... আতলেতিকো দে কলকাতার নয়া প্রোমো একাই জমিয়ে দিলেন সৌরভ!]

কিন্তু তা সত্ত্বেও চান্স কতটা, দল কতটা শক্তিশালী তা বুঝে নিতেই আইএসএল শুরু হওয়ার আগের দফার পর্যালোচনা।
আইএসএল-এ কতটা ফেভারিট দাদার 'কলকাতা'
দাদা তো আতলেতিকো দে কলকাতা এককথায় অবশ্যই ফেভারিট দল। প্রথম মরশুমের জয়ী এই দল দ্বিতীয় মরশুমেও কিন্তু লিগের সেরা চারের মধ্যে ছিল।
এবার তো আরও শক্তিশালী হয়ে মাঠে বিপক্ষের উপর ঝাঁপাতে মরিয়া এটিকে। প্রথম দুই সিজনে এটিকে-র কোচের দায়িত্বে ছিলেন আন্তোনিও লোপেজ হাবাস। তবে এই মরশুমে তিনি এফসি পুণে সিটির সঙ্গ দেবেন। তাঁর জায়গায় এবার এটিকে-র দায়িত্বে রয়েছেন কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনা। [ আইএসএলে আতলেতিকো দে কলকাতার খেলা কবে কবে? জেনে নিন একনজরে]
এবারের দল থেকে কতটা আশা করা যায়
পুরনো ছক থেকে বেরিয়ে এবার দলকে নতুন স্ট্র্যাটেজি নিয়েই মাঠে নামাতে চাইছে এটিকে কর্তারা। বেশ কিছু বড়সড় রদবদল হয়েছে।
ভারতীয় ফুটবল দলের ডিফেন্ডার প্রীতম কোটাল এবং কিগান পেরেইরা, মোহনবাগানের গোলকিপার দেবজিৎ মজুমদার এবং সেন্ট্রাল মিডফিল্ডার বিক্রমজিৎ সিং এবার এসেছেন এই মরশুমের এটিকে দলে।
অন্যদিকে প্রথম দুই মরশুমের পরে এই মরশুমেও সাদা-লাল জার্সি গায়ে দেখা যাবে দুরন্ত ফুটবলার বোরহা ফার্নান্ডেজ এবং তাঁর মিডফিল্ডার জোরিদার অফেন্সে নাতোকে।
পাশাপাশি আক্রমণভাগে অভিজ্ঞ হেল্দার পোস্তিগার অন্তর্ভুক্তি দলকে শক্তিশালী করবে বলেই মত এটিকে টিম ম্যানেজমেন্টের।
সম্ভাব্য একাদশ হতে পারে

দেবজিৎ মজুমদার, প্রীতম কোটাল, অর্ণব মণ্ডল, হোসে লুইস এসপিনোসা, কিগান পেরেইরা, বিক্রমজিৎ সিং, অফেন্সে নাতো, বোরহা ফার্নান্ডেজ, ইয়ান হিউম, হেল্দার পোস্তিগা, হুয়ান বেলেনকোসো [আতলেতিকো দে কলকাতার এই মরশুমের দলে কে কে রয়েছেন? দেখে নিন একনজরে]
যাদের দিকে নজর থাকবে
ইয়ান হিউম

ইন্ডিয়ান সুপার লিগের সেরা বিদেশী খেলোয়াড় বললেও ভুল বলা হবে না। প্রথম মরশুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেওয়ার পর গত বছরই কলকাতাতে এসেছিলেন হিউম।
হিউমের গোল দেওয়ার দক্ষতা অবশ্যই দলের কাছে অন্যতম সম্পদ। হিউম একাই একটি ম্যাচে তফাৎ গড়ে দিতে সক্ষম।
বোরহা ফার্নান্ডেজ

স্পেনের এই মার্কি ফুটবলার প্রথম মরশুম থেকেই কলকাতার সঙ্গে খেলছেন বোরহা। ক্রমাগত ভাল পারফর্ম করেছেন এই অভিজ্ঞ খেলোয়াড়।
এছাড়াও তরুণ তারকার ভিড়ে নজর থাকবে অবিনাশ রুইদাস এবং বিদ্যানন্দ সিংয়ের দিকে।












Click it and Unblock the Notifications