ISL Final: মোহনবাগান SG-র আনন্দে বাজিতে হাত পুড়ল বেঙ্গালুরু এফসি কর্ণধারের, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ISL Final: মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল কাপ জিতল বেঙ্গালুরু এফসিকে হারিয়ে। গতকাল বিবেকানন্দ যুবভারতীতে ১ গোলে পিছিয়ে পড়ার পর জয় ২-১ গোলে।

তবে তারই মধ্যে ঘটে গেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন। মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের ছোড়া বাজিতে আহত হলেন বেঙ্গালুরু এফসি কর্ণধার পার্থ জিন্দাল।

ISL Final SG-

যার জেরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠে গেল। ম্যাচ চলাকালীনই এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন পার্থ। পরে যুবভারতী ছাড়ার সময় সাংবাদিকদের দেখিয়ে যান কীভাবে তাঁর বাঁ হাতের কনুইয়ের কাছের অংশ বাজিতে পুড়ে গিয়েছে।

স্টেডিয়ামেই প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয় পার্থর। বেঙ্গালুরু এফসির সিংহভাগ ম্যাচেই স্টেডিয়ামে হাজির থাকেন পার্থ। এসেছিলেন গতকালও। পার্থ টুইটে লেখেন, বেঙ্গালুরু এফসিকে সমর্থন করার সময়ই আমার হাতে এসে বাজি লাগে। কলকাতায় আইএসএল ফাইনালে এমন ধরনের নিরাপত্তাব্যবস্থা কি প্রত্যাশিত?

পরে পার্থ বলেন, মাঠে হিংসার জায়গা নেই। আশা করব এরপর থেকে মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা প্রতিপক্ষ দলের সমর্থকদের দিকে লক্ষ্য করে এভাবে বাজি ছুড়বেন না, স্টেডিয়ামে বাজি নিয়ে ঢুকবেন না।

পার্থ মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও হেড কোচ হোসে মোলিনাকে অভিনন্দন জানান ভালো দল গড়ে লিগ শিল্ড ও কাপ জেতার জন্য। পরের মরশুমে বেঙ্গালুরু এফসি আরও ভালো করবে বলেও আশা পার্থর।

পার্থ জিন্দাল আরও বলেন, দুই দলই ভালো খেলেছে। দুর্ভাগ্যজনক পেনাল্টি দেওয়া হয়েছে, সেই সঙ্গে আমরা কিছু সুযোগ কাজে লাগাতে পারিনি। সল্টলেক স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সামনে এমন ম্যাচের সাক্ষী থেকে ভালো লাগছে। আইপিএল চলার সময়ও এত দর্শকের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে ফুটবল নিয়ে মানুষের আবেগ, আগ্রহ কতটা। যেভাবে আইএসএল এগিয়ে চলেছে, ভারতীয় ফুটবলের অগ্রগতি হচ্ছে তাতে বিশ্বকাপ খেলাও হয়তো বেশি দূরে নয়। আমরা সেই দিন দেখতে চাই যেদিন ভারত ব্রাজিল বা আর্জেন্তিনার মতো দেশগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+